1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন। মাদক ও সন্ত্রাস নিমূলসহ আগামী ফটিকছড়ি হবে শান্তি,স্বস্তি ও উন্নয়নের- এমপি সরোয়ার আলমগীর বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চট্টগ্রাম জেলা অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত। চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন শাখায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ঋণ বিতরণ ও শুভ উদ্বোধন ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত হংকং-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। নবনির্বাচিত এমপি জসিম উদ্দিন এর সাথে চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিনিময় মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে চন্দনাইশে ছাত্রদলের শোভাযাত্রা ও শ্রদ্ধাঞ্জলি দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আলমগীরের নিজ অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ

অনুমোদনহীন সাঙ্গু ট্রমা হাসপাতালে উপজেলা প্রশাসনের অভিযান, দুই প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা।

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

 

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা  :

আনোয়ারায় অনুমোদনহীনভাবে পরিচালিত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পরই নড়েচড়ে বসেছে প্রশাসন।গতকাল আনোয়ারা বটতলী শাহ মোহছেন আউলিয়ার পশ্চিম পাশে ‘সাঙ্গু ট্রমা জেনারেল হাসপাতাল পিএলসি’ নামে ডা. মিজানুর রহমানের অবৈধ হাসপাতাল বাণিজ্য শিরোনামে খবর প্রকাশিত হওয়ার পর আনোয়ারা উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ দল ৭ই ডিসেম্বর (রবিবার) বিকেলে আকস্মিক অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরী। অভিযানের লক্ষ্য ছিল অনুমোদনহীন সাঙ্গু ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতাল, যা দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই প্রচারণা ও উদ্বোধনের প্রস্তুতি চালাচ্ছিল। অভিযানকালে কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিকে অবিলম্বে কার্যক্রম বন্ধ রাখার মৌখিক নির্দেশনা দেন এবং স্পষ্ট করে জানান যে, স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন না পাওয়া পর্যন্ত কোনো সেবা দেওয়া যাবে না। এছাড়া, অভিযানে বিভিন্ন অনিয়মের কারণে উপজেলার আরও দুটি প্রতিষ্ঠানে আর্থিক জরিমানা করা হয়। এর মধ্যে, জনসেবা ডায়াগনস্টিক সেন্টারকে বিভিন্ন অনিয়মের দায়ে ২০ হাজার টাকা, প্রিমিয়ার হাসপাতালকে ৩০ হাজার টাকাসহ মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরী বলেন,আমরা নিয়মিত মনিটরিং চালিয়ে যাচ্ছি। অনুমোদনহীন ও অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে। মানুষের জীবনের সঙ্গে কোনভাবে খেলা করতে দেওয়া হবে না। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা জানান, সাঙ্গু ট্রমা হাসপাতালকে অনুমোদন না পাওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দুটি প্রতিষ্ঠানের অনিয়ম পাওয়ায় মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে প্রশাসনের এ দ্রুত পদক্ষেপে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। পাশাপাশি অনুমোদনহীন স্বাস্থ্যসেবা বন্ধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট