1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন। মাদক ও সন্ত্রাস নিমূলসহ আগামী ফটিকছড়ি হবে শান্তি,স্বস্তি ও উন্নয়নের- এমপি সরোয়ার আলমগীর বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চট্টগ্রাম জেলা অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত। চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন শাখায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ঋণ বিতরণ ও শুভ উদ্বোধন ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত হংকং-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। নবনির্বাচিত এমপি জসিম উদ্দিন এর সাথে চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিনিময় মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে চন্দনাইশে ছাত্রদলের শোভাযাত্রা ও শ্রদ্ধাঞ্জলি দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আলমগীরের নিজ অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ

ওমানে ভবনের ছাদ থেকে পড়ে ফটিকছড়ির প্রবাসীর মৃত্যু।।

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :
চট্টগ্রামের ফটিকছড়ির এক প্রবাসী নির্মাণ শ্রমিক কাজী সুজা উদ-দৌল্লা (৩৫) সালতানাত অব ওমানে নির্মানাধীন বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে।
সে উপজেলার ভূজপুর থানাধীন হারুয়ালছড়ি ইউনিয়নের নয়াহাট এলাকার কাজী বাড়ির জনৈক আবদুল জব্বার সওদাগরের ছেলে।
জানা গেছে,সুজা দীর্ঘ এক যুগ ধরে মধ্যপ্রাচ্যের ওমানে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিল। গত বৃহস্পতিবার ২৩ অক্টোবর ওমানের স্থানীয় সময় বেলা ৩ টায় বহুতল ভবনে কাজ করার সময় অসাবধানতা বসত সে নিচে পড়ে যায়। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁরে মৃত ঘোষণা করে। হারুয়ালছড়ি ইউপি সদস্য মো.শাহ জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,নিহত সুজা দীর্ঘ দিন থেকে ওমানে প্রবাস জীবন যাপন করছেন। তাঁর মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে গেল।
এ দূর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে আত্মীয় স্বজনদের মাঝে শোকের মাতম শুরু হয়। তাদের আহাজারিতে এলাকাজুড়ে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট