পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের দোহাজারীতে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মরহুম আবদুল রাজ্জাক জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে পূর্ব দোহাজারী ইসলামাবাদ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দোহাজারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্ব রফিক উদ্দিনের নিজস্ব তহবিল থেকে এলাকার দুই শতাধিক গরিব, দুস্থ ও রোজাদার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভা যুবদলের আহ্বায়ক ইফতেখার উদ্দিন সুমন, বিএনপি নেতা আ.ন.ম. সালাউদ্দিন নাছির, মীর হোসেন মিরু, জয়নাল আবেদীন, শাহাজান আমিনুল ইসলাম সোহেল, জয়নাল আবেদীন সোহেল, খোরশেদ আলম, আবদুল রহিম, রাফসান রকি, নুরুল ইসলাম ও জাহেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
Like this:
Like Loading...
Related