1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

চট্টগ্রাম–১৪ আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমেদ বিজয়ী

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে
এস এম রাশেদ
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব জসিম  উদ্দিন আহমেদ  বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ভোট গণনা শেষে প্রাপ্ত চন্দনাইশের ১০০ টি কেন্দ্রে  ৭৬৪৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল ১১দলীয়  জোটের এলডিপির ছাতা প্রতীকের প্রার্থী অধ্যাপক ওমর ফারুক ৭৫৪৬৭ ভোট পান।
রাত ১টা ২০ মিনিটে চট্টগ্রাম জেলা প্রশাসক ও চট্টগ্রাম রিটার্নিং অফিসার  মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া’র স্বাক্ষরিত  বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব  হোসেন।
তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের ১ হাজার ২৬ ভোটের ব্যবধানে বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী জসিম উদ্দীন আহমেদ বিজয় লাভ করেছেন।
নির্বাচন শেষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। যদিও কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন অনিয়ম ও সাময়িক বিরতির অভিযোগ পাওয়া যায়, তবে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিজয়ী প্রার্থী জসিম উদ্দিন ফলাফল ঘোষণার পর প্রতিক্রিয়ায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই বিজয় চট্টগ্রাম–১৪ আসনের জনগণের বিজয়। আমি সকলের প্রত্যাশা পূরণে কাজ করতে চাই।” একই সঙ্গে তিনি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়ার কথাও উল্লেখ করেন।
অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী এলডিপির প্রার্থী অধ্যাপক ওমর ফারুক ফেসবুক লাইভে এসে অল্প ভোটের ব্যবধানে পরাজয় স্বীকার করে বলেন যারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করার চেষ্টা করেছেন এবং ভোট দিয়েছেন এছাড়াও ভোট যুদ্ধে সাথে ছিলেন তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের সাথে থাকার অঙ্গীকার  করেন ।
চট্টগ্রাম–১৪ আসনের এই ফলাফল স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট