উপজেলার দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব আলমগীরের নিজ অর্থায়নে শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় নিজ বাড়িতে ওয়ার্ডের ৭০০ গরীব, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে (ছোলা, সয়াবিন তেল, আলু, পিঁয়াজ, চিনি, সেমাই, মুড়ি) ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ ফারুক, খোরশেদ আলী খান, ফয়েজ খান, জামশেদ, জিহাদ, আবুল বশর, রাফসান, আখিল, সুমন, মহিনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
আয়োজক আলহাজ্ব আলমগীর বলেন, পবিত্র মাহে রমজানের তাৎপর্যকে সামনে রেখে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে সামান্য হলেও স্বস্তি ও হাসি ফোটানোর লক্ষ্যেই তার এ উদ্যোগ। তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপকারভোগীরা আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এমন সহায়তা তাদের জন্য অত্যন্ত সহায়ক ও প্রেরণাদায়ক।