1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন। মাদক ও সন্ত্রাস নিমূলসহ আগামী ফটিকছড়ি হবে শান্তি,স্বস্তি ও উন্নয়নের- এমপি সরোয়ার আলমগীর বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চট্টগ্রাম জেলা অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত। চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন শাখায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ঋণ বিতরণ ও শুভ উদ্বোধন ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত হংকং-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। নবনির্বাচিত এমপি জসিম উদ্দিন এর সাথে চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিনিময় মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে চন্দনাইশে ছাত্রদলের শোভাযাত্রা ও শ্রদ্ধাঞ্জলি দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আলমগীরের নিজ অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ

ফটিকছড়িতে কৃষকের পাকা ধানের স্তুপে দুষ্কৃতকারীদের আগুন।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

চট্টগ্রামের ফটিকছড়ি পৌর এলাকায় মোহাম্মদ সেলিম নামের এক বর্গা চাষীর দুই একর পাকা ধান কেটে মাড়াই করার জন্য রাখা তিনটি স্তুপে (গাদা) দুস্কৃতকারীরা আগুন লাগিয়ে দিলে পুড়ে ছাই হয়ে যায়। আগুনে প্রায় ৩ শত আড়ি (৩ টনের উর্ধে) ধান পুড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
বুধবার ১৯ নভেম্বর দিবা গত রাত ৩ টার দিকে পৌর সভার ৪ নং ওয়ার্ডের দক্ষিন রাঙ্গামাটিয়া বাগমারা মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
বর্গাচাষী মোহাম্মদ সেলিম বলেন,আমি গরীব মানুষ দুই একর (৫ কানি) অন্যের জমি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছি। এসব জমি চাষাবাদ করতে বিভিন্ন মানুষ থেকে টাকা কর্জ নিয়েছি।এখন জমির মালিককে ধান ও কর্জ টাকা শোধ করব কি ভাবে বলে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি আরো বলেন,বর্গা জমির ধান দিয়ে বাকী ধান বিক্রি করে কর্জ শোধ করার আসা ছিল।এখন আমি কি করব।
এদিকে খবর পেয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ নুর আহম্মদ,উপজেলা কৃষি অফিসার আবু সালেক ও সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী ঘটনা স্থলে গিয়ে ক্ষতি প্রস্থ কৃষক সেলিমের সাথে কথা বলেন।
উপজেলা কৃষি অফিসার আবু সালেক বলেন,অসহায় এ বর্গা চাষীর এ ভাবে পাকা ধান ঘরে উঠানোর আগ মুহুর্তে পুড়িয়ে দেয়া দুঃখ জনক। কৃষি অফিস থেকে সহযোগিতা করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট