1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন। চট্টগ্রাম-১৪ আসনে কে হচ্ছেন আগামীর কান্ডারী? চর্তুমূখী প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা ফটিকছড়িতে দাঁড়িপাল্লার সমর্থনে গণমিছিল ও সমাবেশ। সরোয়ার আলমগীরকে জয়ী করে সমৃদ্ধ ফটিকছড়ি গড়তে সহযোগিতা করুন: ফটিকছড়ির নানুপুরে নির্বাচনী জনসভায় এস এম ফজলুল হক। পৌরসভার ৮ নং ওয়ার্ডের সংখ্যালঘু ভোটারদের নিয়ে ধানের শীষ প্রতীকের প্রস্তুতি সভা ফটিকছড়ির শাহনগর প্রগতি সংঘের ৩০তম ক্রীড়া আসর। খেলাধুলা শুধু বিনোদন নয়,এটি মানুষের আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বাড়ায়: কাদের গনি চৌধুরী। অশান্ত রাউজানকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করতে মোমবাতি প্রতীকে ভোট দিনঃ ইলিয়াছ নূরী ধানের শীষের বিজয়েই গণতন্ত্র ও উন্নয়ন নিশ্চিত হবে- আমীর খসরু মাহমুদ চৌধুরী  চন্দনাইশে ধানের শীষের সমর্থনে ছাত্রদল নেতা আমিনুল ইসলামের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ সাতকানিয়া মহিলা মাদ্রাসায় ছবকদান অনুষ্ঠান সম্পন্ন।

ফটিকছড়িতে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন।

  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

 

ফটিকছড়ি প্রতিনিধি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম – ২ ফটিকছড়ি আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সরওয়ার আলমগীর বলেছেন,কাল বৃহস্পতিবার অনুষ্টিতব্য সংসদ নির্বাচনের আগমূহুর্তে ফটিকছড়ির যুবদল নেতা নাসির উদ্দিন বিপ্লবকে গ্রেফতার ও দাঁতমারা ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন মেম্বারের বাড়ীতে তল্লাশীর নামে ভাংচুর করার কোন কারন দেখি না। নির্বাচনের মাত্র কয়েক ঘন্টা আগে এমন ঘটনায় আতঙ্কিত ভোটাররা।
বুধবার ১১ ফেব্রুয়ারী বিকালে তাৎক্ষিক এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
তিনি আরো বলেন,উপজেলার সুন্দরপুর, দাঁতমারা,পাইন্দং সহ বিভিন্ন ইউনিয়নে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে।
তিনি সংবাদ সম্মেলনে আরো বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় বহিরাগতদের আনাঘোনা দেখা যাচ্ছে। আর এক জন প্রার্থী ব্যালেট পেপার ছাপানো ও শীল তৈরী করেছে। এসব করে লাভ নেই। তিনি শান্তি পূর্ণভাবে সকল ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেবার আহবান জানিয়ে সকল প্রার্থীদের উদ্দেশ্যে বলেন জয়পরাজয় থাকবে। এটা মেনে নিয়ে শান্ত ও সুন্দর ফটিকছড়ি গড়তে ঐক্যবদ্ধ থাকুন।
তিনি আইন শৃঙ্খলার বাহিনীর তৎপরতা আরো বৃদ্ধি করে সুন্দর ভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য দাবী জানান।
শাহাজাদা সৈয়দ ওমর ফারুক,রাকিবুল আলম চৌধুরী,সাবেক চেয়ারম্যান শহিদুল আজম ও সিরাজ দ্দৌল্লাহ দুলালসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট