
ফটিকছড়ি প্রতিনিধি :
ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভাস্থ দৌলতপুর কিন্ডারগার্টেনের পরিচালক সদ্য প্রয়াত নজরুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গত ১১ এপ্রিল সকালে কিন্ডারগার্টেনের
মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সীতাকুন্ড ছোট দারোগারহাট তাহের-মন্জুর কলেজের অধ্যক্ষ মুহাম্মদ সেলিম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি এস এম মোরশেদ মুন্না, শিক্ষানুরাগী ইছা আহমদ,কাজল,আবুল কাশেম প্রমূখ।
পরিচালনা পর্ষদ সভাপতি সোহরাব জব্বার চৌধুরীর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক সাংবাদিক দৌলত শওকতের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নুরুল ইসলাম,ওয়াহিদুল মুরাদ নোমান, ওসমান গনি,সাবেক পৌর কাউন্সিলর মৌলানা ইয়াকুব,সমাজ সেবক এনামুল হক,ওমর ফারুক,শিক্ষিকা ঝুনু পাল, প্রাক্তন শিক্ষার্থী রুবায়েত আল মান্নান আল রাফি।
এ সময় মঞ্চে উপবিষ্ট ছিলেন পরিচালক বেলাল উদ্দিন,মো.মহসিন,মো.ইব্রাহিম, সংগঠক জসীম উদ্দিন,প্রধান শিক্ষক মো. ইউছুপ,মাস্টার জুনায়েদ বোগদাদী, মোহাম্মদ মুজিব,নঈম উদ্দিন, মিজান উদ্দিন মন্জু প্রমূখ।
সভায় বক্তারা বলেন, এলাকায় শিক্ষা বিস্তার ও সমাজকর্মে প্রয়াত নজরুল ইসলাম আলোকবর্তিকা হয়ে কাজ করেছেন। তিনি শিক্ষা মানোন্নয়নে সচেষ্ট ছিলেন। মরহুমের সে আসার আলো সু-শিক্ষার মাধ্যমে আগামীতে ও প্রজ্জলিত থাকবে।
সভা শেষে মরহুমের আত্বার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মৌলানা মো.আব্দুল্লাহ।