1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
619455161788710450 ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’

চন্দনাইশে ৪ দিনব্যাপী বৈশাখী মেলা ও সম্মিলিত বর্ষবরণ উৎসব ১৪ এপ্রিল থেকে ১০১ সদস্যের উদযাপন কমিটির আহ্বায়ক এম এ হাশেম রাজু

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

চন্দনাইশ ও সাতকানিয়া (আংশিক) এলাকার ইতিহাস, ঐতিহ্য, শিল্প ও সংস্কৃতিকে বৈশ্বিক আঙিনায় তুলে ধরতে আগামী ১৪ এপ্রিল (১লা বৈশাখ) থেকে গাছবাড়িয়া কলেজ মাঠে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী বিশাল ‘বৈশাখী মেলা ও সম্মিলিত বর্ষবরণ উদযাপন-১৪৩৩’। চন্দনাইশ উপজেলা সম্মিলিত বর্ষবরণ পরিষদের উদ্যোগে আয়োজিত এই উৎসব সফল করতে সাবেক ছাত্রনেতা ও গত জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক এম এ হাশেম রাজুকে আহ্বায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

গত ৪ এপ্রিল স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দীন আহমেদের সভাপতিত্বে ও মোরশেদুল আলম মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিব হোসেনের দিক-নির্দেশনায় এবং সংসদ সদস্যের সার্বিক পৃষ্ঠপোষকতায় এই মেলা পরিচালিত হবে।

উৎসবের প্রথম দিন ১৪ এপ্রিল সকাল ৮টায় বরুমতি ব্রিজ থেকে বের করা হবে মঙ্গল শোভাযাত্রা। চার দিনব্যাপী এই উৎসবে প্রতিদিন মুক্তমঞ্চে থাকবে বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা। এতে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির পাহাড়ি শিল্পীসহ ঢাকার জাতীয় পর্যায়ের শিল্পীরা অংশগ্রহণ করবেন। জারি, সারি, ভাটিয়ালি, মাইজভান্ডারী ও আঞ্চলিক গানের পাশাপাশি পরিবেশিত হবে মনোজ্ঞ নৃত্য। মেলায় দুই শতাধিক স্টল স্থান পাবে, যার মধ্যে থাকবে পিঠাপুলি, পান্তা-ইলিশ, হস্ত ও কুটির শিল্প এবং মৃৎশিল্পের সমাহার। স্থানীয় উদ্যোক্তাদের অগ্রাধিকার ভিত্তিতে ‘আগে এলে আগে পাবেন’ পদ্ধতিতে স্টল বরাদ্দ দেওয়া হচ্ছে।

আগ্রহীদের চন্দনাইশ বর্ষবরণ পরিষদ অফিস থেকে ফরম সংগ্রহ করতে অনুরোধ করেছেন উদযাপন কমিটি। উৎসবের শৃঙ্খলা ও সফল ব্যবস্থাপনার লক্ষ্যে বেশ কিছু উপ-কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য দায়িত্বপ্রাপ্তরা হলেন অভ্যর্থনা, আলহাজ্ব সিরাজুল ইসলাম সওদাগর (আহ্বায়ক), মোরশেদুল আলম মুন্না (সদস্য সচিব), মোহাম্মদ আব্দুল মাবুদ মাহাবুব (আহ্বায়ক), তারেকুল ইসলাম টুটুল (সদস্য সচিব), স্বেচ্ছাসেবক:মোঃ মারুফ (আহ্বায়ক), সেলিম উদ্দিন (সদস্য সচিব), সাংস্কৃতিক: অধ্যক্ষ উত্তম কুমার আচার্য্য (আহ্বায়ক), অশ্রু বড়ুয়া (সদস্য সচিব), চিকিৎসা: ডা: মো. হারুনুর রশিদ আকাশ (আহ্বায়ক), ডা: অর্পিতা দে (সদস্য সচিব), আইন-শৃঙ্খলা: ওসি মো: ইলিয়াস খান (আহ্বায়ক), ইফতেখার হোসেন ইফতু (সদস্য সচিব)। এছাড়া অর্থ উপ-কমিটিতে ওরশেদুল আলম মিন্টু ও মো. এরশাদ এবং স্টল বরাদ্দ উপ-কমিটিতে মো. নাছির উদ্দীন ও শহীদুল ইসলাম দায়িত্ব পালন করবেন। উদযাপন কমিটির আহ্বায়ক এম এ হাশেম রাজু জানান, এই মেলার মাধ্যমে এলাকার প্রায় ৫ লক্ষ মানুষের জীবন-জীবিকা, সংস্কৃতি ও দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটবে। উৎসবকে সার্থক করতে তিনি দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেছেন।  প্রেস বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট