1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন। মাদক ও সন্ত্রাস নিমূলসহ আগামী ফটিকছড়ি হবে শান্তি,স্বস্তি ও উন্নয়নের- এমপি সরোয়ার আলমগীর বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চট্টগ্রাম জেলা অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত। চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন শাখায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ঋণ বিতরণ ও শুভ উদ্বোধন ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত হংকং-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। নবনির্বাচিত এমপি জসিম উদ্দিন এর সাথে চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিনিময় মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে চন্দনাইশে ছাত্রদলের শোভাযাত্রা ও শ্রদ্ধাঞ্জলি দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আলমগীরের নিজ অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ

রাউজানের জনগণের সাথে আমার নিবিড় সম্পর্কঃ এনসিপির মনোনয়ন প্রত্যাশী মহিউদ্দিন জিলানী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

 

রাউজান প্রতিনিধিঃ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে মনোনয়ন প্রত্যাশী ও চট্টগ্রাম মহানগর শ্রমিক শক্তির প্রধান সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির রাউজান শাখার সমন্বয়ক মুহাম্মদ মহিউদ্দিন জিলানী। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে হযরত জলিল শাহ (রঃ) মাদ্রাসা এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় মুহাম্মদ মহিউদ্দিন জিলানী বলেন, ২৪-এর যে পরিবর্তন এসেছে, তা মানুষের মতপ্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতা ও জনগণের কল্যাণকে সামনে রেখে অগ্রযাত্রা শুরু করেছে। এই অভ্যুত্থানকে কাজে লাগিয়ে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, “দীর্ঘ সতেরো বছরের নৈরাজ্যকর পরিস্থিতির পর নতুনভাবে কাউকে স্বৈরাচার হতে দেওয়া যাবে না রাউজানে। রাউজানের সার্বিক উন্নয়ন, শ্রমজীবী মানুষের সুরক্ষা এবং জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করাই আমার মূল লক্ষ্য। তিনি আরও বলেন, রাউজানকে একটি স্থিতিশীল উপজেলা গঠনে আমি কাজ করতে চায়। জনগণের কাঙ্খিত মৌলিক অধিকার বিশেষ করে এলাকার উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান অগ্রাধিকার দিয়ে একটি সমৃদ্ধ উপজেলা বিনির্মানে কার্যকরী ভুমিকা নেওয়া হবে। টেকসই উন্নয়ন, মানবিক কর্মকাণ্ড উন্নয়নের পূর্ব শর্ত উল্লেখ করে তিনি বলেন, গত ১৫ বছর অরাজনৈতিক ব্যানারে কাজ করার সুযোগ হয়েছিল। যার কারণে জনগণের সাথে আমার নিবিড় সম্পর্ক হয়েছে। দল থেকে যদি মনোনয়ন নিশ্চিত করে আমি পরিচ্ছন্ন রাজনৈতিক ধারায় রাউজানকে এগিয়ে নিয়ে যাব। সভায় উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠক ইকরাম মাসুদ, সহকারী প্রধান শিক্ষক ইকবাল হোসেন, শিক্ষক মঈনুদ্দিন, সমাজসেবক মুহাম্মদ সোলেমান এবং মোহাম্মদ মন্নান।
সভায় বক্তারা রাউজানের উন্নয়ন ধারাকে আরও এগিয়ে নিতে মুহাম্মদ মহিউদ্দিন জিলানীর প্রতি সমর্থন ব্যক্ত করে যৌথভাবে কাজ করার অঙ্গিরার করেন।

 

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট