1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন। মাদক ও সন্ত্রাস নিমূলসহ আগামী ফটিকছড়ি হবে শান্তি,স্বস্তি ও উন্নয়নের- এমপি সরোয়ার আলমগীর বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চট্টগ্রাম জেলা অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত। চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন শাখায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ঋণ বিতরণ ও শুভ উদ্বোধন ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত হংকং-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। নবনির্বাচিত এমপি জসিম উদ্দিন এর সাথে চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিনিময় মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে চন্দনাইশে ছাত্রদলের শোভাযাত্রা ও শ্রদ্ধাঞ্জলি দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আলমগীরের নিজ অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ

রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়ল পৃথক পৃথক পাঁচ ব্যবসা প্রতিষ্ঠান

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

 

প্রদীপ শীল, রাউজান:
চট্টগ্রামের রাউজানে গভীর রাতে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়েছে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার অনুমানিক রাত ১টার দিকে রাউজান উপজেলার নোয়াপাড়া চৌধুরীহাটের পৃথক পৃথক এলাকায় দুর্বৃত্তের দেওয়া এ অগ্নিকাণ্ডের ঘটনা গুলো ঘটে।
এ ঘটনায় বাজারের দক্ষিণ পার্শ্বস্থ ওবায়দুলের ফার্নিচারের দোকান ও সৌরভের কাঠের দোকান, বাজারের মধ্য খানে অবস্থিত ইলিয়াসের মুদির দোকান, আবদুল মজিদের খাবারের হোটেল, এবং চৌধুরী ঘাটকুল রোড়ে আল আমিন মসজিদের সামনে মোহাম্মদ জাহেদের মুদির দোকান পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজন ও ক্ষতিগ্রস্তরা এটাকে নাশকতা ও পরিকল্পিত বলে মনে করছেন। এ অগ্নি সংযোগের ঘটনায় প্রায় কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

এটি পরিকল্পিত অগ্নিকাণ্ড বলে অভিযোগ করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ওবায়দুল তিনি বলেন, আমার প্রতিষ্ঠানের প্রায় ৬-৭ লাখ টাকা ক্ষতি হয়েছে। পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় আইন প্রয়োগ কারী সংস্থায় অভিযোগ দিবেন বলে জনিয়েছেন তিনি।
ক্ষতিগ্রস্ত কাঠের দোকানের মালিক সৌরভ বলেন, কিস্তির দিয়ে আমি কাঠের ব্যবসা শুরু করেছিলাম। আমি এখন আমি সম্পূর্ণ নিঃস্ব হয়ে হয়ে গেছি।

রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের লিডার আদম আলী বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩টি দোকানের আগুন নিয়ন্ত্রণে কাজ করেছি। প্রাথমিক ভাবে ধারণা করছি বৈদ্যুতিক শার্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু পৃথক পৃথক ভাবে একটি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেহেতু আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। একই সঙ্গে ক্ষয়-ক্ষতির বিষয়ে তদন্ত ছাড়া বলা যাচ্ছেনা বলেও জানিয়েছেন তিনি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়া বলেন, আগুনের ঘটনাটি পুলিশ অবহিত করেছেন ভুক্তভোগীরা। তবে কেউ অভিযোগ করেননি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। যদি নাশকতা হয়, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট