
রফিকুল আলম,ফটিকছড়ি :
ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফের আওলাদে রাসুল (সাঃ)গাউছে জামান হযরত শাহছুফী সৈয়দ শফিউল বশর আলহাচানী আল মাইজভান্ডারী (কঃ) কেবলা কাবার আগামী ১৮ ১৯ ও ২০ ফেব্রুয়ারী ৩ দিন ব্যাপী ১০৭ তম পবিত্র খোজরোজ শরীফ উপলক্ষে প্রশাসনিক প্রস্তুতি সভা বুধবার ২১ জানুয়ারী সন্ধ্যায় গাউছিয়া রহমান মঞ্জিলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিম’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, ফটিকছড়ি থানার ওসি মোহাম্মদ সেলিম,নাজিরহাট হাইওয়ে থানার ওসি মো.শাহাব উদ্দিন,আশেকানে মাইজভাণ্ডারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আ.ফ.ম.জামাল উদ্দিন মাইজভাণ্ডারী,নোয়াখালী আইন কলেজের অধ্যক্ষ ব্যারিস্টার শাহিন মিরাজ চৌধুরী,এয়াকুব গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি এম.এয়াকুব আলী মাইজভাণ্ডারী, নোয়াখালী আইন কলেজের উপাধ্যক্ষ এড.খালেদ মোঃ সাইফ উদ্দিন (কামরুল), আশেকানে আউলিয়া সরকারী ডিগ্রী কলেজের প্রফেসর ডঃ মোজাহেরুল আলম মাইজভাণ্ডারী,এডভোকেট হোসেন শহিদ মুজিব আলম (বাপ্পী)।
এতে আরো বক্তব্য রাখেন নানুপুর ইউপি প্যানেল চেয়ারম্যান তৌহিদুল আলম ও শ্রমিক নেতা এসকান্দর প্রমুখ। সভায় বিভিন্ন মঞ্জিলের শাহাজাদা ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় ৩ দিন ব্যাপী পবিত্র খোশরোজ শরীফ সুষ্টু ও সুন্দর ভাবে সম্পন্ন করতে আইন শৃংখলা রক্ষায় ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট,থানা পুলিশ,হাইওয়ে পুলিশের সাথে আনসার ও গাউছিয়া রহমান মঞ্জিলের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষার্থে স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখার বিষয়সহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের ব্যস্থতা বেড়ে যাওয়ায় আনসার ও সেচ্ছা সেবকের বিষয়ে গুরুত্ব দেয়া হয়।
পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আশেকানে ভক্তদের চিকিৎসাসেবাসহ তাদের প্রয়োজনীয় সেবা যাতে ব্যহৃত না হয় ;সে দিকে মঞ্জিল কর্তৃপক্ষকে দৃষ্টি রাখতে বলা হয়।
সভা শেষে বিশ্বের সকল উম্মাহর কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন,মাওলানা মুহাম্মদ দিদারুল আলম মাইজভাণ্ডারী।