1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

শাহছুফী সৈয়দ শফিউল বশর আলহাচানী আল মাইজভান্ডারী (কঃ) ৩ দিন ব্যাপী খোজরোজ শরীফের প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফের আওলাদে রাসুল (সাঃ)গাউছে জামান হযরত শাহছুফী সৈয়দ শফিউল বশর আলহাচানী আল মাইজভান্ডারী (কঃ) কেবলা কাবার আগামী ১৮ ১৯ ও ২০ ফেব্রুয়ারী ৩ দিন ব্যাপী ১০৭ তম পবিত্র খোজরোজ শরীফ উপলক্ষে প্রশাসনিক প্রস্তুতি সভা বুধবার ২১ জানুয়ারী সন্ধ্যায় গাউছিয়া রহমান মঞ্জিলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিম’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, ফটিকছড়ি থানার ওসি মোহাম্মদ সেলিম,নাজিরহাট হাইওয়ে থানার ওসি মো.শাহাব উদ্দিন,আশেকানে মাইজভাণ্ডারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আ.ফ.ম.জামাল উদ্দিন মাইজভাণ্ডারী,নোয়াখালী আইন কলেজের অধ্যক্ষ ব্যারিস্টার শাহিন মিরাজ চৌধুরী,এয়াকুব গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি এম.এয়াকুব আলী মাইজভাণ্ডারী, নোয়াখালী আইন কলেজের উপাধ্যক্ষ এড.খালেদ মোঃ সাইফ উদ্দিন (কামরুল), আশেকানে আউলিয়া সরকারী ডিগ্রী কলেজের প্রফেসর ডঃ মোজাহেরুল আলম মাইজভাণ্ডারী,এডভোকেট হোসেন শহিদ মুজিব আলম (বাপ্পী)।
এতে আরো বক্তব্য রাখেন নানুপুর ইউপি প্যানেল চেয়ারম্যান তৌহিদুল আলম ও  শ্রমিক নেতা এসকান্দর প্রমুখ। সভায় বিভিন্ন মঞ্জিলের শাহাজাদা ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় ৩ দিন ব্যাপী পবিত্র খোশরোজ শরীফ সুষ্টু ও সুন্দর ভাবে সম্পন্ন করতে আইন শৃংখলা রক্ষায় ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট,থানা পুলিশ,হাইওয়ে পুলিশের সাথে আনসার ও গাউছিয়া রহমান মঞ্জিলের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষার্থে স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখার বিষয়সহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের ব্যস্থতা বেড়ে যাওয়ায় আনসার ও সেচ্ছা সেবকের বিষয়ে গুরুত্ব দেয়া হয়।
পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আশেকানে ভক্তদের চিকিৎসাসেবাসহ তাদের প্রয়োজনীয় সেবা যাতে ব্যহৃত না হয় ;সে দিকে মঞ্জিল কর্তৃপক্ষকে দৃষ্টি রাখতে বলা হয়।
সভা শেষে বিশ্বের সকল উম্মাহর কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন,মাওলানা মুহাম্মদ দিদারুল আলম মাইজভাণ্ডারী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট