1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন। মাদক ও সন্ত্রাস নিমূলসহ আগামী ফটিকছড়ি হবে শান্তি,স্বস্তি ও উন্নয়নের- এমপি সরোয়ার আলমগীর বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চট্টগ্রাম জেলা অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত। চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন শাখায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ঋণ বিতরণ ও শুভ উদ্বোধন ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত হংকং-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। নবনির্বাচিত এমপি জসিম উদ্দিন এর সাথে চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিনিময় মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে চন্দনাইশে ছাত্রদলের শোভাযাত্রা ও শ্রদ্ধাঞ্জলি দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আলমগীরের নিজ অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ

হাটহাজারীতে সংঘর্ষ: প্রশাসনের উদ্যোগে সমঝোতা

  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,হাটহাজারী থেকে ফিরে।

চট্টগ্রামের হাটহাজারীতে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের উদ্যোগে উভয় পক্ষের মধ্যে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৭ সেপ্টেম্বর বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। এ সময় হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি জসীমউদ্দীন,আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় অর্থসচিব এডভোকেট সৈয়দ মুক্তার আহমেদ, হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার তারেক আজিজ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দীর্ঘ আলোচনার পর বৈঠকে সিদ্ধান্ত হয়,গত শনিবারের ঘটনায় আহত মাদ্রাসা শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ উপজেলা প্রশাসন বহন করবে। পাশাপাশি মাদ্রাসা এলাকার আশপাশে গান-বাজনা ও উচ্চস্বরে মাইক ব্যবহার থেকে বিরত থাকারও সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া ভবিষ্যতে যে কোনো ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে প্রশাসনের সমন্বয়ে আইন শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবক মোতায়েনের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করার ব্যাপারে উভয় পক্ষ একমত পোষণ করে।
পরে প্রশাসনের উপস্থিতিতে সোহার্দ্যপূর্ণ পরিবেশে উভয় পক্ষকের মধ্যে সৃষ্ট পরিস্থিতির অবসান ঘটানো হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক,সেনাবাহিনীর প্রতিনিধি মেজর শাহরিয়ার,অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ, হাটহাজারী মাদ্রাসার মুফতি আল্লামা জসিম উদ্দীন,আহলে সুন্নাত ওয়াল জামা’আতের অর্থ সচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর চৌধুরী প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট