1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। নগদ টাকাসহ দামি জিনিসপত্র লুট। রাউজানের চিকদাইরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই গুরুতর আহত রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা ‘রমজান শুধু রোজা রাখার মাস নয়; এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন। মাদক ও সন্ত্রাস নিমূলসহ আগামী ফটিকছড়ি হবে শান্তি,স্বস্তি ও উন্নয়নের- এমপি সরোয়ার আলমগীর বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চট্টগ্রাম জেলা অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত। চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন শাখায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ঋণ বিতরণ ও শুভ উদ্বোধন ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত হংকং-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন।

উত্তর সাতকানিয়ায় খালেদা জিয়ার জন্ম বার্ষিকী —রাহী,দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন ভাগ্যবান মা

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার (৮০তম) জন্ম বার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৫ আগস্ট) বিকালে মিয়া খলিলুর রহমান জামে মসজিদ প্রাঙ্গণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম ১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আংশিক সংসদীয় আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী।

কালিয়াইশ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শামসুল ইসলাম বাবুলের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লায়ন মোঃ সেলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, মোঃ মনতাজ, নাছির উদ্দীন, মোঃ আবু ছৈয়দ,উত্তর সাতকানিয়া যুবদল নেতা মোঃ আলমগীর সাকি, স্বেচ্ছাবেক সেবক নেতা ফজলুল কবির রুবেল, ওবাদুল আরফাত, ছাত্রদল নেতা আতিকুর রহমান, মানিক, শ্রমিক দল নেতা নাজমুল হাসান ফোরকান, আকতার হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা ওলামাদল নেতা কে এম মামুনুর রশিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি শফিকুল ইসলাম রাহী বলেন, বেগম খালেদা জিয়া একজন ভাগ্যবান মহিলা। যেসময় ফ্যাসিবাদী আওয়ালীগ যখন বিএনপির নেতাকর্মীদের মারধর, নির্যাতন করেছিলেন,তখন গুজব মুখে মুখে ছড়িয়েছিল গণতন্ত্রের মা খালেদা জিয়া মৃত্যু বরণ করেছেন। যদি তখন তিনি মারা যেতেন স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় একসাথে বেশী মানুষকে নিয়ে শেষ বিদায় দিতে দিত না। কিন্তু আল্লাহর মেহেরবানীতে আমাদের দেশনেত্রী স্ব-সম্মানে দেশে আছে। আর যে শেখ হাসিনা বিএনপিকে দমাতে চেয়েছিল, বিএনপিকে বিদায় দিতে চেয়েছিল ৫ আগস্ট অবশেষে তাকে দেশ ত্যাগ করতে হয়েছিল। আর গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে রয়েছেন আল্লাহ তাকে হায়াতে তৈয়্যবা ও সুস্থতা দান করুন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট