1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

নগদ টাকাসহ দামি জিনিসপত্র লুট। রাউজানের চিকদাইরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই গুরুতর আহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

 

রাউজান প্রতিনিধিঃ
রাউজানে মেঝ ভাই ও তাঁর স্ত্রীর অতর্কিত হামলায় ছোট ভাই ও তার স্ত্রী আহত হয়েছে। একই সাথে ঘরের আসবার ভাংচুর ও নগদ টাকাসহ দামি জিনিসপত্র লুটপাট করার অভিযোগ উঠেছে। এ ঘটনাটি ঘটে উপজেলার চিকদাইর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আলী আহমেদ মাস্টারের বাড়িতে। এ ঘটনায় গত রবিবার রাতে থানায় অভিযোগ দিয়েছে ছোট ভাই।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারী সকালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আবুল বশর ও তাঁর স্ত্রী জান্নাতুল মাওয়া তানজুসহ ৫/৬ জন অজ্ঞাত লোকজন নিয়ে প্রবেশ করে আব্দুল নুরের বসত ঘরে। ঘরে প্রবেশ করে তারা দরজা জানালা ভাংচুর করে। এসময় আব্দুল নুর চাকরির কর্মস্থল ফটিকছড়ি ছিল। পরে সংবাদ পেয়ে বাড়ি ফিরে এর প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে তারঁ উপর হামলা করে তার ভাই বশর। হামলায় দুই হাতের আঙুল ভেঙে যায়। মাথায় ও শরীরে আঘাত প্রাপ্ত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন।
আহত আব্দুল নুর বলেন, আমি একটি কোম্পানিতে চাকরি করি। আমার মেঝ ভাই লোকজন নিয়ে বাড়িঘরে হামলা ও লুটপাট করার খবর পেয়ে বাড়ি আসলে আমার উপর অতর্কিত হামলা করে। আমার কাছে থাকা কোম্পানির চার লাখ ৪৭ হাজার টাকা, একটি এলইডি টিভি সহ দামি জিনিসপত্র একটি ট্রাকে করে তুলে নিয়ে যায়। আমি ন্যায় বিচারক চেয়ে থানায় মামলা করেছি।
আবুল বশর ও আব্দুল নুরের মাথা ফিরোজা বেগম বলেন, আমার মেঝ ছেলে বশর পরিবারের অবাধ্য সন্তান। আমার অপর দুই ছেলের উপর সবসময় অত্যাচার অবিচার করে থাকে। আমি এর প্রতিবাদ করলে, আমার উপরও চড়াও হয়। আমাকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমি এর বিচার চাই।
এ প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, দুই ভাইয়ের বিরোধকে কেন্দ্র করে মারামারির একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট