1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নগদ টাকাসহ দামি জিনিসপত্র লুট। রাউজানের চিকদাইরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই গুরুতর আহত রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা ‘রমজান শুধু রোজা রাখার মাস নয়; এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন। মাদক ও সন্ত্রাস নিমূলসহ আগামী ফটিকছড়ি হবে শান্তি,স্বস্তি ও উন্নয়নের- এমপি সরোয়ার আলমগীর বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চট্টগ্রাম জেলা অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত। চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন শাখায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ঋণ বিতরণ ও শুভ উদ্বোধন ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত হংকং-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। নবনির্বাচিত এমপি জসিম উদ্দিন এর সাথে চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিনিময়

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষের প্রার্থীর মতবিনিময় চন্দনাইশে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে বিএনপির প্রার্থী হতে চাই এড. নাজিম উদ্দীন

  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মো. নাজিম উদ্দীন চৌধুরী চন্দনাইশে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেন।
গতকাল ১৫ নভেম্বর সকালে বিজিসি ট্রাস্ট বিশ^বিদ্যালয় ও মেডিকেল কলেজ সংলগ্ন একটি রেস্টুরেন্টে অর্ধ শতাধিক গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। এ সময় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা নিয়ে ব্যাপক আলোচনা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, তারেক রহমান ২০২৩ সালে রাষ্টকাঠামো মেরামত ও সংস্কারের লক্ষ্যে যে ৩১ দফা দিয়েছেন তা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অনেক দফা নিয়ে কাজ করছেন। এ দফা বাস্তবায়ন হলে আগামীর বাংলাদেশ সর্বক্ষেত্রে পার্লামেন্ট চিন্তাধারা বাস্তবায়ন হবে। আগামী ফেব্রুয়ারীতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানের ৩১ দফার মাধ্যমে দেশ পরিচালিত হবে। চন্দনাইশসহ দক্ষিণ চট্টগ্রামে যা উন্নয়ন হয়েছে বিএনরি শাসন আমলে হয়েছে। এটা কোন ব্যক্তির উন্নয়ন নয়, সম্পূর্ণ দলের তথা বিএনপির উন্নয়ন। এ ধারাবাহিকতা ধরে রাখতে পুণরায় ফ্যাসিবাদী সরকারের পতনের পর বিএনপির প্রার্থীকে জয়ী করে দেশ শাসনে সহযোগিতা করার আহবান জানান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপি নেতা যথাক্রমে আইনজীবী ফোরাম নেতা এডভোকেট রফিক আমহদ, আবদুল মাবুদ মাবু, জসিম উদ্দীন চৌধুরী মিন্টু, এডভোকেট জসিম উদ্দীন হিমেল, ইউনুছ গণি বাবুল, ফেরদৌস ওয়াহিদ, জাহাঙ্গীর আলম, মো. হারুন সওদাগর, আল মোহাম্মদ হিরু প্রমূখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট