1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ফটিকছড়িতে। ঐতিহাসিক বদর দিবস ও চন্দ্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডার শরীফে ইফতার মাহফিল লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত। দোহাজারীতে প্রবাসী ঐক্য পরিষদ ইউএই’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ চন্দনাইশে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাউজানের ৬ জুয়ারী আটক, টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। নগদ টাকাসহ দামি জিনিসপত্র লুট। রাউজানের চিকদাইরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই গুরুতর আহত রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা ‘রমজান শুধু রোজা রাখার মাস নয়; এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন।

চন্দনাইশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

 

এসএম রাশেদ

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ‘প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’এর সহযোগিতায় প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা ২৬ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের নতুন ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার আগে এক র‌্যালী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বেলুন ও পায়রা উড়িয়ে অতিথিরা প্রদর্শনীর উদ্বোধন করেন। পরে প্রদর্শনী মেলার বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দ।

আলোচনা সভা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতারের সভাপতিত্বে ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোহাম্মদ ফয়সালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক রাকিব হোসেন, মৎস্য কর্মকর্তা তানবির আহসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, ফায়ার সার্ভিস সেকেন্ড অফিসার ছাবের আহমদ, কাজী ফার্ম ইনচার্জ এবিএম হাফিজুর রহমান। সভায় সৌখিন পশু-পাখি পালনকারি ও ডেইরি মালিকদের প্রদর্শনীর উপর পুরস্কার প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট