1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

রাউজানের ৬ জুয়ারী আটক, টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

 

রাউজান প্রতিনিধি
রাউজানের গহিরা ইউনিয়নের কোতোয়ালি ঘোনা এলাকার থেকে অস্ত্র, দস্যুতা, চুরি, মাদক মামলার পরোয়ানা ভূক্ত পলাতক চিহ্নিত ৬ জন আসামিকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে এ চিহ্নিত অপরাধীদের আটক করা হয় ইউনিয়নের হাজী ছালে আহম্মদ সওদাগরের বাড়ি পাশে আলহাজ্ব খোরশেদ আলমের পুকুর পাড়ের বাগান থেকে।
রাউজান থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁনের নির্দেশনায় ও রাউজান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের তত্ত্বাবধানে এসআই জান্নাতুন নাঈম রাজন অফিসার-ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। ৬ আসামীসহ পুলিশ এসময় ২১২টি তাস, নগদ ১০ হাজার ৩৩০ টাকা, ৪টি মোমবাতি ও ৩টি গ্যাস লাইট উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলেন কোতোয়ালী ঘোনা এলাকার মৃত মোঃ হারুনের পুত্র জুয়ারী মঞ্জুর আলম (২৭), হাটহাজারী উপজেলার দক্ষিণ মেখল এলাকার -মোঃ ফরিদের পুত্র মোঃ মামুন (৩৮),  কোতোয়ালী ঘোনা এলাকার মৃত এস এম কেফায়েত উল্যাহ পুত্র মোঃ নুর উদ্দিন (২৮), একই এলাকার মীর আহাম্মদের পুত্র মোঃ শাহাদাত হোসেন (৩৪) মো: আলম (৩৮) ও মো. ইব্রাহিম। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় মুছা ও হোসেন নামে দুই যুবক জানান, পুলিশের হাতে আট জুয়ারীরা কোতোয়ালী ঘোনা এলাকার সন্ত্রাসী জাহাঙ্গীর মিয়াজী গ্রুপের সদস্য। তারা এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও নারী সংক্রান্ত নানা অপরাধে জড়িত ছিল। তাদের অত্যাচারে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ জুয়া খোলার সময় হাতেনাতে আটক করে।
রাউজান থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম বলেন জুয়া খেলার আসর হতে নগদ টাকা ও জুয়া খেলার সামগ্রীসহ ৪ জন এবং ওয়ারেন্টভুক্ত আরও ২ জনসহ মোট ৬ জন আসামী গ্রেফতার করা হয়েছে ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট