1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ফটিকছড়িতে। ঐতিহাসিক বদর দিবস ও চন্দ্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডার শরীফে ইফতার মাহফিল লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত। দোহাজারীতে প্রবাসী ঐক্য পরিষদ ইউএই’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ চন্দনাইশে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাউজানের ৬ জুয়ারী আটক, টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। নগদ টাকাসহ দামি জিনিসপত্র লুট। রাউজানের চিকদাইরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই গুরুতর আহত রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা ‘রমজান শুধু রোজা রাখার মাস নয়; এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন।

চন্দনাইশে বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী’র লিফলেট বিতরণ ও গণ-সমাবেশ

  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

এসএম রাশেদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম-১৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী’র নেতৃত্বে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গনসংযোগ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৫ নভেম্বর (শনিবার) বিকেলে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার রেলওয়ে মাঠে (রাশিয়ার ফিল্ডে) গণজমায়েত হয়ে এক গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে চন্দনাইশ সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে গণ-মিছিল দোহাজারী রেলওয়ে মাঠ (রাশিয়ার ফিল্ড) থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে বিভিন্ন দোকানদার, ব্যবসায়ী, পথচারী, গাড়ি চালক, শ্রমিক ও সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ করেন বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী।

এছাড়াও আগামী নির্বাচনে দেশের উন্নয়নে ও গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে সাধারণ জনগনকে উদ্ভুদ্ধ করেন তিনি। এ সময় তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, “আমার রাজনীতিতে কোনো পদ-পদবীর আকাঙ্ক্ষা নেই; এটি একটি সামাজিক দায়বদ্ধতা। মানুষের অধিকার রক্ষা মানুষের সুখ দুঃখে পাশে থাকতে পারাটাই আমার রাজনীতির লক্ষ্য।” তিনি আরও বলেন, “আমি ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানেও রাজনীতিতে সক্রিয়, ভবিষ্যতেও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমি দৃঢ়ভাবে থাকব।” এ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম মজবুত ও জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র ধানেরশীষ প্রতীকে দল যাকে মনোনয়ন দিবে তার সাথে সকল নেতাকর্মীদের কাজ করার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা, দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোজাম্মেল হক বেলাল, নাছির উদীন, শহীদ মেম্বার, নাছির উদ্দীন, লায়ন সেলিম, শামসুল ইসলাম বাবলু মেম্বার, ওসমান চৌধুরী, ওসমান আলী, জয়নাব আলী, মোহাম্মদ মমতাজ, নিপুন বড়ুয়া, সিরাজুল ইসলাম, যুবদল নেতা, রবিউল হোসেন ছোটন, ফারুক মিয়া, মীর হোসেন সেচ্ছাসেবক দল নেতা ফজল কবির রুবেল, মোনায়েম খান, আজগর, ওবাইদুল আরাফাত, জাহাঙ্গীর আলম, জয়নাল আবেদীন, রাশেদ, মনির, আনোয়ার, নিজাম উদ্দিন সরওয়ার, এবিএম রহিম, আজিজুর রহমান, মোহাম্মদ শাহাজাহান, ছাত্রদল নেতা, মোহাম্মদ আজিজুল হাসান, আরমান হোসেন আবির, আতিক, আসিফ, অভি, রকিবুল হাসান, মহিউদ্দীন চিশতি, সোহান চৌধুরী, এমডি মাঈনুদ্দীন জিহাদসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট