1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামানায় ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল ফটিকছড়ির বীর মুক্তিযোদ্ধা আলমগীর রাষ্ট্রিয় মর্যাদায় চির নিদ্রায় শায়িত। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ফটিকছড়িতে। ঐতিহাসিক বদর দিবস ও চন্দ্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডার শরীফে ইফতার মাহফিল লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত। দোহাজারীতে প্রবাসী ঐক্য পরিষদ ইউএই’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ চন্দনাইশে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাউজানের ৬ জুয়ারী আটক, টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। নগদ টাকাসহ দামি জিনিসপত্র লুট। রাউজানের চিকদাইরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই গুরুতর আহত

চন্দনাইশে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় বউ-শাশুড়িসহ নিহত ৩, আহত ৮

  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি :

চন্দনাইশ উপজেলাধীন দোহাজারী পৌরসভা এলাকার সোনাইবাপের বটতল হযরত সুলতান শাহ জামে মসজিদ সংলগ্ন এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চলমান যাত্রীবাহী ঈগল পরিবহনের বাস, নং- চট্টগ্রাম – জ- ১১-০১২০ এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালিত দুটি অটোরিকশার ভয়াবহ সংঘর্ষ হয়। সংঘর্ষে বউ-শাশুড়িসহ তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার ১৫ সেপ্টেম্বর সকাল ১১টা ১০ মিনিটের দিকে মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো অন্তত ৮ জন।

নিহতরা হলেন হাশিমপুর খাঁঁরাজির পাড়া নিবাসী ফাতেমা বেগম (৭৫), শামিমা আক্তার (৪৫), ও ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি মো. শরিফ (২৬)।

নিহতদের পরিচয় নিতে গিয়ে জানা যায় নিহত ফাতেমা বেগম সাবেক মন্ত্রী ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রমের আপন ভাগ্নি, শামিমা আক্তার ভাগ্নির ছেলের বউ এবং মো. শরিফ ওষুধ কোম্পানি অপসোনিনের বিক্রয় প্রতিনিধি। মো. শরিফের বাড়ি ময়মনসিংহ জেলায় । এ ঘটনায় গুরুতর আহতরা হলেন— অটোরিকশা চালক মাহবুব, জকুম বাহার, জাকের হোসেন, মারুফ, রহিম ও বেবি আকতার ও পূর্ব সাতবাড়ীয়া নাথ পাড়া এলাকার পলাশ নাথ। তাদের সবাইকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও দোহাজারী হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে। এতে তিনজনই ঘটনাস্থলে মৃত্যুবরন করেন ।
এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও সিএনজি দু’টিকে পুলিশ জব্দ করেছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট