1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। নগদ টাকাসহ দামি জিনিসপত্র লুট। রাউজানের চিকদাইরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই গুরুতর আহত রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা ‘রমজান শুধু রোজা রাখার মাস নয়; এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন। মাদক ও সন্ত্রাস নিমূলসহ আগামী ফটিকছড়ি হবে শান্তি,স্বস্তি ও উন্নয়নের- এমপি সরোয়ার আলমগীর বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চট্টগ্রাম জেলা অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত। চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন শাখায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ঋণ বিতরণ ও শুভ উদ্বোধন ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত হংকং-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন।

দরজা বন্ধ, অফিসে ঝুলছিল তালা। রাউজানে পল্লী বিদ্যুতের কর্মচারীদের কর্মবিরতিতে  গ্রাহকদের ভোগান্তি। 

  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

 

 

রাউজান প্রতিনিধিঃ

জরুরী সেবা অফিসের দরজা বন্ধ, আবার কোন অফিসে ঝুলছিল তালা।পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের না পেয়ে ফিরে যাচ্ছেন বিভিন্ন প্রান্থ থেকে আসা সেবা প্রার্থীরা। দিনভর এমন ভোগান্তি ছিল রাউজানে অবস্থিত চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কার্যালয়ে। জানা যায়, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির একীভূতকরণসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের গণছুটি নামে কর্মবিরতি শুরু করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল রবিবার, ৭ সেপ্টেম্বর সকাল থেকে শুরু হওয়া এই কর্মবিরতির কারণে বন্ধ ছিল জরুরী সেবাসহ সকল প্রকার সেবাদান কার্যক্রম। এতে চরম ভোগান্তীতে পড়তে হয় পল্লী বিদ্যুতের গ্রাহকদের। উপজেলার চিকদাইর ইউনিয়ন থেকে আসা সেবাপ্রত্যাশী মুসলিম উদ্দিন বলেন, ‘আমরা জরুরী সেবার জন্য এসেছিলাম। এখানে এসে দেখি কেউ নেই। ফিরে যাচ্ছি।’ সংশ্লিষ্ট সূত্র মতে, রাউজানে অবস্থিত চট্টগ্রাম পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর আওতায় ২ শতাধিক কর্মকর্তা কর্মচারী রয়েছেন।

গত ৩১ আগস্ট থেকে চতুর্থ বারের মতো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) মধ্যকার বৈষম্য দূরীকরণ ও অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নসহ চার দফা দাবিতে আন্দোলনে নেমেছেন তারা। শুরুর পর থেকে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করলেও সকল ধরনের সেবাদান কার্যক্রম চালু ছিল। আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের প্রতিনিধিরা তাদের বক্তব্যে অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন, সকল চুক্তিভিত্তিক কর্মীদের নিয়মিতকরণ, মামলা প্রত্যাহারসহ চাকরি চ্যুতদের চাকরিতে পুনর্বহাল, হয়রানিমূলক বদলী প্রত্যাহার করাসহ পূর্বের কর্মস্থলে পোস্টিং প্রদান এবং আরইবি এর দুর্ণীতিবাজ কর্মকর্তাদের দুর্ণীতির তদন্তসহ বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। এসব দাবি বাস্তবতায়নে প্রধান উপদেষ্ঠাসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করা হয়। প্রসঙ্গত, গত ২০২৪ সালের ২৮ জানুয়ারি থেকে বৈষম্যমূলক চাকুরী নীতির বিরুদ্ধে আন্দোলনে নামেন দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট