1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানের ৬ জুয়ারী আটক, টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। নগদ টাকাসহ দামি জিনিসপত্র লুট। রাউজানের চিকদাইরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই গুরুতর আহত রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা ‘রমজান শুধু রোজা রাখার মাস নয়; এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন। মাদক ও সন্ত্রাস নিমূলসহ আগামী ফটিকছড়ি হবে শান্তি,স্বস্তি ও উন্নয়নের- এমপি সরোয়ার আলমগীর বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চট্টগ্রাম জেলা অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত। চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন শাখায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ঋণ বিতরণ ও শুভ উদ্বোধন ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত

দোহাজারীতে মরহুম আবদুল রাজ্জাক জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে
পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের দোহাজারীতে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মরহুম আবদুল রাজ্জাক জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে পূর্ব দোহাজারী ইসলামাবাদ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দোহাজারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্ব রফিক উদ্দিনের নিজস্ব তহবিল থেকে এলাকার দুই শতাধিক গরিব, দুস্থ ও রোজাদার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভা যুবদলের আহ্বায়ক ইফতেখার উদ্দিন সুমন, বিএনপি নেতা আ.ন.ম. সালাউদ্দিন নাছির, মীর হোসেন মিরু, জয়নাল আবেদীন, শাহাজান আমিনুল ইসলাম সোহেল, জয়নাল আবেদীন সোহেল, খোরশেদ আলম, আবদুল রহিম,  রাফসান রকি, নুরুল ইসলাম ও জাহেদ  সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট