1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. : lf_CPoqSMNtZMzM :
  3. pak1aDnW4WpQRz@gmail.com : pak1aDnW4WpQRz :
  4. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদ আব্দুর রাজ্জাক হাজারা বেগম ফোরকানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ১ হাজার ফুট নিমার্ণ কাজের উদ্বোধন দোহাজারীতে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ওমানের ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির মিলন মেলা বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চন্দনাইশ শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) দোহাজারী শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ফ্রি চিকিৎসাসেবা বিতরণ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঔষধ চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ” দোহাজারী পৌরসভার দিয়াকুলসহ ৯টি ওয়ার্ডে ১৫,৭০০ বন্যাদুর্গত পরিবারের পাশে ‘মরহুম হাজী ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ দোহাজারীর দিয়াকুলে ১২০০ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা

রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থ দণ্ড, মেয়াদ উর্ত্তীণ মালামাল জব্দ।

  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

 

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
রাউজানে জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ১৬ টি ব্যবসায়িক প্রতিষ্ঠান, ১টি তেলের গোডাউন ও একটি বেকারিকে ১ লাখ ৮ হাজার টাকা অর্থ দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ১২ এপ্রিল রবিবার রাউজান পৌরসভার ফকির হাট, জলিল নগর থানা রোড, মুন্সিরঘাটা ও গহিরা চৌমুহনীতে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, রাউজান উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমার নেতৃত্বে সেনাবাহিনী, র‍্যাব-৭, রাউজান থানা পুলিশ ও বিএসটিআইয়ের কর্মকর্তারা বিশেষ এ ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে ফকিরহাট বাজারে পাঁচটি মুদির দোকানে মূল্যে তালিকা না টাঙানো ও মেয়াদ উর্ত্তীণ মালামাল রাখার অপরাধে ১৭ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ করা হয়। মুন্সিরঘাটাস্থ দারুল ইসলাম মাদ্রাসার সামনে একটি ভৈজ্য তেলের গোডাউনে তেল মজুদ রাখার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জলিল নগর থানা সড়কের আলম ষ্টোর নামে একটি দোকানে সিলিন্ডার গ্যাসের ক্রয় বিক্রয়ের রশিদ দেখাতে না পারায় তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে গহিরা চৌমুহনী এলাকায় মিষ্টি ও বিস্কুট তৈরির বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই এলাকায় মহা সড়ক দখল করে দোকান বসায় ১৪ হাজার টাকা জরিমানা ও ফুটপাত দখল করায় অর্ধশত ভাসমান দোকান উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা বলেন, যেসব দোকানে অসংগতি পেয়েছি তাদেরকে জরিমানার আওতায় এনেছি। একটি তেলের ডিলারের গোডাউনে ভৈজ্যতেল ক্রয় বিক্রয়ের কোন রশিদ দেখাতে না পারায় জরিমানা আদায় করেছি। গহিরায় মিষ্টি ও বেকারিতে বিএসটিআইয়ের অনুমোদন না থাকা ও নোংরা পরিবেশে খারাপ তৈরির অভিযোগে জরিমানা আদায় করা হয়েছে। তিনি জানান, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা ও ভৈজ্যতেলের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট