1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ফটিকছড়িতে। ঐতিহাসিক বদর দিবস ও চন্দ্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডার শরীফে ইফতার মাহফিল লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত। দোহাজারীতে প্রবাসী ঐক্য পরিষদ ইউএই’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ চন্দনাইশে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাউজানের ৬ জুয়ারী আটক, টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। নগদ টাকাসহ দামি জিনিসপত্র লুট। রাউজানের চিকদাইরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই গুরুতর আহত রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা ‘রমজান শুধু রোজা রাখার মাস নয়; এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন।

নগরীতে সড়ক দূর্ঘটনায় ফটিকছড়ির যুবক ইয়াসিনের মৃত্যু।।

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

চট্টগ্রাম শহরে ফটিকছড়ি পৌরসভার মোহাম্মদ ইয়াসিন (১৫) নামে এক যুবকের সড়ক দূর্ঘটনায় মৃত্যু হয়েছে।
শনিবার ২৯ নভেম্বর বিকাল ৩ টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভারে এ ঘটনা ঘটে। সে ফটিকছড়ি পৌরসভা ১নং ওয়ার্ডের আব্দুর রহমান টেন্ডল বাড়ির মো: করিমের ১ম স্ত্রী’র সন্তান।
সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন- চট্টগ্রাম থেকে যুবকটির নিহতের খবর পেয়ে তাদের বাড়িতে গিয়ে তার পিতা করিমকে পাওয়া যায়নি। সে কোথায় থাকে কেহ বলতে পারেনি। তবে নিহতের চাচা নাছির এবং নানার বাড়ির স্বজনদের সাথে কথা বলে লাশ এনে দাফন সম্পন্ন করার জন্য বলেছি।
এ ব্যাপারে আব্দুর রহমান টেন্ডল বাড়ির সর্দার হাজী মো: মুছা বলেন- ছোট বেলায় নিহত ইয়াছিনের মা মারা যায়। তার পিতা এলাকায় থাকেনা। কোথায় থাকে তা সমাজের কেহ অবগত নহে।
তাঁর চাচা নাছির উদ্দিন বলেন,ময়না তদন্ত শেষে লাশ বাড়ীতে নিয়ে এসে দাফন করা হবে।
পতেঙ্গা থানার এস আই মো: বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন- নিহত ইয়াসিন বাসের হেলপারের কাজ করতো। সে চট্টগ্রাম আখতারুজ্জামান ফ্লাইওভারে বাসে করে উঠার সময় মাথা দরজার বাইরে রাখাতে ফ্লাইওভারের রেলিং এর সাথে ধাক্কা লেগে মারা যায়। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট