1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ফটিকছড়িতে। ঐতিহাসিক বদর দিবস ও চন্দ্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডার শরীফে ইফতার মাহফিল লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত। দোহাজারীতে প্রবাসী ঐক্য পরিষদ ইউএই’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ চন্দনাইশে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাউজানের ৬ জুয়ারী আটক, টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। নগদ টাকাসহ দামি জিনিসপত্র লুট। রাউজানের চিকদাইরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই গুরুতর আহত রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা ‘রমজান শুধু রোজা রাখার মাস নয়; এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন।

ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে ৭ বসত ঘর ভষ্মিভূত। কোটি টাকার ক্ষতি।

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চনগরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ বসত ঘর ভষ্মিভূত হয়েছে। গত শনিবার তিন জানুয়ারী দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।
জানা যায়,উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মনু হাজি বাড়ীর রুহুল আমিনের বসত ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় পরিবারের কেহ ঘরে ছিল না। পরিবারের সকল সদস্য আত্নীয় বাড়ীতে ছিল। রাত গভীর হওয়াতে আগুন দ্রূত ছড়িয়ে পড়ে। আগুনে নূর হোসেন,নূর মোহাম্মদ, নুরুল আলম,বদিউল আলম,মাহাবুল আলম(ভাড়া ঘর মহি উদ্দিন) ও আম্বিয়া খাতুনের বেড়া,মাটি  ও সেমিপাকা ঘর ঘর গুলো সম্পূর্ণ ভাবে পুড়ে যায়। বর্তমানে পরিবার গুলো খোলা আকাশের নিচে বসবাস করছে।
ক্ষতিগ্রস্থ বদিউল আলম বলেন,ধান- চাল,জায়গা-জমির কাগজ,নগদ টাকা ও স্বর্ণালংকারসহ সবকিছু আগুনে পুড়ে গেছে।
উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর সদস্যদের মাঝে রবিবার ৪ জানুয়ারী শুকনা খাবার ও কম্বল বিতরণ করেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:আবু নাছের সাথে ছিলেন।
অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফটিকছড়ি সদর থেকে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে বলে জানান,ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো: রুহুল আমিন। তিনি আরো বলেন,আগুনের সুত্রপাত কি ভাবে হয়েছে তা খতিয়ে দেকা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট