1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ফটিকছড়িতে। ঐতিহাসিক বদর দিবস ও চন্দ্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডার শরীফে ইফতার মাহফিল লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত। দোহাজারীতে প্রবাসী ঐক্য পরিষদ ইউএই’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ চন্দনাইশে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাউজানের ৬ জুয়ারী আটক, টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। নগদ টাকাসহ দামি জিনিসপত্র লুট। রাউজানের চিকদাইরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই গুরুতর আহত রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা ‘রমজান শুধু রোজা রাখার মাস নয়; এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন।

ফটিকছড়িতে অধ্যক্ষ নুরুল আমিন; জামায়াতের অফিস হচ্ছে আত্মশুদ্ধি, দাওয়াত ও শিক্ষা কার্যক্রমের কেন্দ্র।

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

চট্টগ্রাম ২ (ফটিকছড়ি)আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন বলেছেন,জামায়াতে ইসলামীর অফিস রাজনৈতিক দলের প্রচলিত কার্যালয়ের মতো নয়। জামায়াতের অফিস হচ্ছে আত্মশুদ্ধি, দাওয়াত ও শিক্ষা কার্যক্রমের কেন্দ্র।
তিনি আরো বলেন,জামায়াতের অফিস অন্য রাজনৈতিক দলের মত নয়,এটি  মানুষের আত্মিক ও নৈতিক উন্নতির জায়গা। এখানে কোরআন শিক্ষা, প্রশিক্ষণ ও দাওয়াতের কার্যক্রম চলবে। জনগণকে তথ্যসেবা প্রদানের ব্যবস্থাও থাকবে।
তিনি আরও বলেন,জামায়াত শুধু রাজনৈতিক দল নয়,এটি আদর্শিক আন্দোলন। আমাদের সব ধরনের কার্যক্রম এই অফিসকে কেন্দ্র করেই পরিচালিত হবে।
শনিবার ৬ ডিসেম্বর সন্ধ্যায় ফটিকছড়ি থানা জামায়াতের অফিস উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নুরুল আমিন এসব কথা বলেন।
উদ্বোধক হিসেবে উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার বলেন,আগামীদিনে জামায়াত ইসলামী সরকার গঠন করবে। সুতরাং জামায়াত ইসলামী সরকার গঠনের জন্য ফটিকছড়ি আসনকে ড.শফিকুর রহমানকে উপহার দিতে হবে। সে লক্ষ্যে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরো বলেন,এখন থেকে জনগণের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে। যে যেখানে থাকেন নেমে পড়েন ভোটের জন্য।ভোট কেন্দ্র কেহ দখল করার পরিকল্পনা বা চিন্তা করলে তাদের ছাড় দেয়া হবে না। অবাধ ও সুষ্টু নির্বাচনই জনগণের আস্তার ঠিকানা।
ফটিকছড়ি থানা আমির নাজিম উদ্দিন ইমুর সভাপতিত্বে এতে আলোচক ছিলেন সাবেক অতিরিক্ত সচিব গোলাম হোসেন, ছাত্রশিবিরের উত্তর জেলা সভাপতি মোহাম্মদ শওকত আলী।থানা সেক্রেটারি ইউসুফ বিন সিরাজের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূজপুর থানা জামায়াতের আমীর অধ্যাপক জাহাঙ্গীর আলম,সাবেক থানা আমির নাজিমুদ্দিন সিকদার ও নুরুল আলম আজাদ,উত্তর জেলা শিল্প বাণিজ্য শাখার সভাপতি আব্দুর রহিম,এডভোকেট ইসমাঈল গনি, এডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনূস,গাজী মোহাম্মদ বেলাল উদ্দিন প্রমূখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট