1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ফটিকছড়িতে। ঐতিহাসিক বদর দিবস ও চন্দ্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডার শরীফে ইফতার মাহফিল লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত। দোহাজারীতে প্রবাসী ঐক্য পরিষদ ইউএই’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ চন্দনাইশে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাউজানের ৬ জুয়ারী আটক, টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। নগদ টাকাসহ দামি জিনিসপত্র লুট। রাউজানের চিকদাইরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই গুরুতর আহত রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা ‘রমজান শুধু রোজা রাখার মাস নয়; এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন।

ফটিকছড়িতে আবৃত্তি মঞ্চের আহবায়ক কমিটি গঠন।

  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

ফটিকছড়ি আবৃত্তি মঞ্চের আহবায়কের দায়িত্ব পেয়েছেন শিক্ষক নুরুল আলম আজাদ ও সদস্য সচিব শিক্ষক মমতা দেবী।ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে শনিবার ৬ ডিসেম্বর দুপুরে নয় সদস্যবিশিষ্ট এই কমিটির যাত্রা শুরু হয়েছে।কমিটিতে যুগ্ম আহ্বায়ক শিক্ষক সাজেদুল করিম ভুঁইয়া ও বাচিকশিল্পী শাহরিয়ার আসিফ। অন্যান্যদের মধ্যে সদস্য হয়েছেন আবৃত্তিকার বেলাল আহমদ রেজা, উদ্দোক্তা মৌসুমী রাকিব রহমান, শিক্ষক সোনিয়া বড়ুয়া,কন্টেন্ট ক্রিয়েটর ও শিক্ষক আনোয়ার পারভেজ ও আবৃত্তিকার লাকী আলম প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি শাহ সেকান্দর মিজান ও বাচিকশিল্পী সুদীপ নাথ।আবৃত্তি মঞ্চে আগত বক্তারা বলেন, আবৃত্তি একটি স্বতন্ত্র শিল্পভিত্তিক চর্চা। তরুণ প্রজন্মকে কবিতা,উচ্চারণশৈলী ও আবৃত্তির সৌন্দর্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ‘ফটিকছড়ি আবৃত্তি মঞ্চ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশাকরি সংগঠনটি নিয়মিত আবৃত্তিচর্চা, প্রশিক্ষণ,সাহিত্য-সংস্কৃতি বিষয়ক আয়োজন এবং প্রতিভা বিকাশমূলক কার্যক্রম পরিচালনা করে সমাদৃত হবে।আবৃত্তি মঞ্চের অন্যতম উদ্যোক্তা শিক্ষক সাজেদুল করিম ভূঁইয়া বলেন, ‘এখন থেকে ফটিকছড়িতে কথা হবে ছড়া আর কবিতায়; আবৃত্তি মঞ্চ এ ধারা চালু করবে। তিনি ক্ষুদে শিক্ষার্থীদের আবৃত্তি মঞ্চে যুক্ত হবার উদাত্ত আহ্বান জানান।’গঠিত কমিটি আসছে তিনমাস পর তাদের পরিপূর্ণতা দেবে বলে আবৃত্তি মঞ্চ সূত্র নিশ্চিত করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট