1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ি পৌরসভার সাবেক কাউন্সিলর মুহাম্মদ আবুল হাসেম ইন্তেকাল। রাউজানে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামানায় ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল ফটিকছড়ির বীর মুক্তিযোদ্ধা আলমগীর রাষ্ট্রিয় মর্যাদায় চির নিদ্রায় শায়িত। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ফটিকছড়িতে। ঐতিহাসিক বদর দিবস ও চন্দ্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডার শরীফে ইফতার মাহফিল লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত। দোহাজারীতে প্রবাসী ঐক্য পরিষদ ইউএই’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ চন্দনাইশে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাউজানের ৬ জুয়ারী আটক, টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন আজিম উল্লাহ বাহারকে দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।।

  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে সমিতিরহাট ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শুক্রবার ১৪ নভেম্বর বিকাল ৩টায় উপজেলার সমিতিরহাট বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, “কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার একজন ত্যাগী,নিবেদিত প্রাণ ও যোগ্য ব্যক্তি। তিনি দীর্ঘদিন ধরে ফটিকছড়ির সাধারণ মানুষের পাশে থেকে দল ও এলাকার কল্যাণে কাজ করে যাচ্ছেন। দলের সংকটময় সময়ে তিনি মাঠে থেকে দায়িত্ব পালন করেছেন,যা তৃণমূলের কাছে তাঁকে আরও জনপ্রিয় করেছে।”
তারা আরো বলেন,গত বছরের ৫ আগস্টের পর থেকে পুরো ফটিকছড়িতে তিনি সংগঠনকে নতুনভাবে পুনর্গঠন করেছেন। ১১টি অঙ্গ সংগঠনকে দক্ষতার সঙ্গে পরিচালনা করে তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। তাই বিএনপি হাই কমান্ডের কাছে আমাদের একটাই আহ্বান—তাঁকেই মনোনয়ন দেওয়া হোক।”
সমিতিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি সরোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন-সরোয়ার মফিজ,
প্রফেসর শাহ আলম,এড.জসিম উদ্দিন,নাজিম উদ্দিন,আজম মেম্বার,আনোয়ার হোসেন, জয়নাল হাজারী,গাজী মোরশেদ, আরফানুল করিম সুমন,আবুল বশর,বাপ্পী ও সাইফুল ইসলাম সাগর প্রমুখ।
এর আগে গত ৭ নভেম্বর চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের বিবিরহাট, নাজিরহাট ঝংকার ও হেয়াঁকো এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও গত ১০ নভেম্বর বিকেলে উপজেলার দাঁতমারা ইউনিয়নের বালুটিলা বাজারে ফেনী – খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট