1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানের ৬ জুয়ারী আটক, টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। নগদ টাকাসহ দামি জিনিসপত্র লুট। রাউজানের চিকদাইরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই গুরুতর আহত রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা ‘রমজান শুধু রোজা রাখার মাস নয়; এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন। মাদক ও সন্ত্রাস নিমূলসহ আগামী ফটিকছড়ি হবে শান্তি,স্বস্তি ও উন্নয়নের- এমপি সরোয়ার আলমগীর বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চট্টগ্রাম জেলা অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত। চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন শাখায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ঋণ বিতরণ ও শুভ উদ্বোধন ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত

ফটিকছড়িতে মাটিচাপায় যুবকের মর্মান্তিক মৃত্যু: অবৈধ মাটি কাটার অভিযোগ।।

  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নে মাটির নিচে চাপা পড়ে মোহাম্মদ আরিফ (২১) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে।
রবিবার ২৬ অক্টোবর সন্ধ্যায় থানাধীন হিলবালু খালী ছানাগোনা এলাকায় পাহাড় থেকে মাটি কাটার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ দাঁতমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নিচিন্তা এলাকার বাসিন্দা নুরুল ইসলামের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়,দাঁতমারা ইউনিয়নের মামুনুর রশীদ প্রকাশ পোল্ট্রি মামুনের নেতৃত্বে ছানাগোনা মসজিদের পশ্চিম পার্শ্বে সরকারি খাস খতিয়ানের টিলা থেকে গত কয়েকদিন ধরে অবৈধভাবে মাটি কেটে পাচার করা হচ্ছিল। এই কাজে নিয়োজিত থাকার সময় হঠাৎ পাহাড় ধসে আরিফ মাটির নিচে চাপা পড়েন। সহকর্মী শ্রমিকরা তড়িঘড়ি করে উদ্ধারের চেষ্টা করলেও তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
ঘটনার পর পোল্ট্রি মামুনের লোকজন আরিফের লাশ তার বাড়িতে নিয়ে গিয়ে তড়িঘড়ি করে গোসল ও দাফনের প্রস্তুতি নিচ্ছিল। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
ভূজপুর থানার দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) বরকত উল্লাহ জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকাই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং পাহাড়ি এলাকায় কাজের সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট