1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ির বীর মুক্তিযোদ্ধা আলমগীর রাষ্ট্রিয় মর্যাদায় চির নিদ্রায় শায়িত। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ফটিকছড়িতে। ঐতিহাসিক বদর দিবস ও চন্দ্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডার শরীফে ইফতার মাহফিল লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত। দোহাজারীতে প্রবাসী ঐক্য পরিষদ ইউএই’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ চন্দনাইশে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাউজানের ৬ জুয়ারী আটক, টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। নগদ টাকাসহ দামি জিনিসপত্র লুট। রাউজানের চিকদাইরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই গুরুতর আহত রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা ‘রমজান শুধু রোজা রাখার মাস নয়; এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’

ফটিকছড়িতে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ : আটক-১।

  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

 

ফটিকছড়ি প্রতিনিধি।

চট্টগ্রামের ফটিকছড়িতে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ জানে আলম (৫৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার ১৬সেপ্টেম্বর রাতে ফটিকছড়ি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সরকারি আশ্রয়ন প্রকল্পে (আদর্শ গ্রাম) এলাকা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয়রা জানায়,গত মঙ্গলবার ধর্ষকের পরিবারের অন্য সদস্যরা ঘরের বাইরে গেলে ভ্যানচালক জানে আলম ছয় বছর বয়সী এক শিশুকে ফুঁসলিয়ে তার নিজের ঘরের ভিতরে নিয়ে গিয়ে প্রলোভন দেখিয়ে ওই শিশুকে ধর্ষণ করেন এবং কাউকে বললে মেরে ফেলবে বলে ভয়ভীতি দেখিয়ে ফের বসতঘরে দিয়ে যায়।
এদিকে সকালে এ ঘটনার পর শিশুটি সন্ধ্যার দিকে অসুস্থ হলে,সে তার মা’কে ঘটনার বিষয়টি জানায়।
পরে স্থানীয়রা ধর্ষককে আটক করে থানা পুলিশকে জানালে রাতে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
পরে শিশুটির বাবা বাদী হয়ে ফটিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
গ্রেফতারকৃত জানে আলম জনৈক মৃত বদু মিয়ার পুত্র।
বিষয়টি স্বীকার করে ফটিকছড়ি থানার ওসি মো.নুর আহমদ বলেন,বুধবার ১৭ সেপ্টেম্বর ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আর মামলা দায়ের পরবর্তী অভিযুক্তকে  আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট