1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ি পৌরসভার সাবেক কাউন্সিলর মুহাম্মদ আবুল হাসেম ইন্তেকাল। রাউজানে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামানায় ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল ফটিকছড়ির বীর মুক্তিযোদ্ধা আলমগীর রাষ্ট্রিয় মর্যাদায় চির নিদ্রায় শায়িত। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ফটিকছড়িতে। ঐতিহাসিক বদর দিবস ও চন্দ্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডার শরীফে ইফতার মাহফিল লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত। দোহাজারীতে প্রবাসী ঐক্য পরিষদ ইউএই’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ চন্দনাইশে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাউজানের ৬ জুয়ারী আটক, টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

ফটিকছড়ির যুবকের লাশ বোয়ালখালীতে উদ্ধার।

  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন এলাকার কন্টেইনার চালক মোহাম্মদ মহিউদ্দিন (৪০) নামে এক যুবকের লাশ দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী থানা পুলিশ উদ্ধার করেছে।
রবিবার ২৬ অক্টোবর দুপুরে বোয়ালখালী থানাধীন এলাকায় একটি কন্টেইনার গাড়ির বিশ্রাম কেবিনে এ ঘটনা ঘটে।
সে ভূজপুর থানাধীন নারায়ণহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উকিল পাড়ার বাসিন্দা মোহাম্মদ ইউনুসের (প্রকাশ ইনু ফকির) ছেলে।
পরিবার সূত্রে জানা যায়,গত শুক্রবার রাত ১১টায় তার সঙ্গে শেষবার কথা হয়। এরপর তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। একপর্যায়ে ফোন রিসিভ না হওয়ায় পরিবার উদ্বিগ্ন হয়ে তার সঙ্গে থাকা হেলপারকে খোঁজ নিতে পাঠায়। হেলপার ঘটনাস্থলে গিয়ে দেখেন,মহিউদ্দিনের মরদেহ কন্টেইনার গাড়ির বিশ্রাম কেবিনে পড়ে আছে। হেলপার বিষয়টি ফোনে পরিবারকে জানালে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরিবার ধারণা মহিউদ্দিনের ঐদিন রাতেই মৃত্যু হয়েছে।
বোয়ালখালী থানার ওসি লুৎফুর রহমান জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিবারের উপস্থিতিতে লাশ উদ্ধার করে। তার বেডের নিচ থেকে ১৬ হাজার টাকা এবং কোমর থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে।
পুলিশ আরও জানায়,লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট