1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামানায় ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল ফটিকছড়ির বীর মুক্তিযোদ্ধা আলমগীর রাষ্ট্রিয় মর্যাদায় চির নিদ্রায় শায়িত। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ফটিকছড়িতে। ঐতিহাসিক বদর দিবস ও চন্দ্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডার শরীফে ইফতার মাহফিল লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত। দোহাজারীতে প্রবাসী ঐক্য পরিষদ ইউএই’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ চন্দনাইশে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাউজানের ৬ জুয়ারী আটক, টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। নগদ টাকাসহ দামি জিনিসপত্র লুট। রাউজানের চিকদাইরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই গুরুতর আহত

বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবেন। -ফটিকছড়িতে দোয়া মাহফিল ও জিয়াফত অনুষ্ঠানে সরওয়ার আলমগীর।

  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কতমে কোরআন,দোয়া মাহফিল, আলোচনা সভা ও জিয়াফত অনুষ্ঠান শনিবার ৩ জানুয়ারী ফটিকছড়ি সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে প্রধান আলোচক বিএনপি মনোনিত প্রার্থী সরওয়ার আলমগীর বলেন- বিশ্বের মধ্যে বড় জানাজা নামাজ  হয়েছে বাংলাদেশর নেত্রী,আপোষহীন নেত্রী, গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার। এটাই প্রমান করে এদের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি । শুধুই তাই নয় তাকে শ্রদ্ধা জানাতে বিভিন্ন দেশের প্রতিনিধিগন এসেছিলেন । অথচ একসময় স্বৈরাচার শাসকরা চক্রান্ত করে তাকে বিদেশ চলে যেতে বলা হলেও বেগম জিয়া এ দেশ ছেড়ে যায়নি । বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবেন, যতদিন থাকবে এই বাংলাদেশ।
তিনি আরো বলেন- বেগম খালেদা জিয়া এমন সময় বিদায় নিয়েছেন যে সময় দেশী-বিদেশী পরাশক্তিগুলো এ দেশ নিয়ে ছিনিমিনি খেলছে । তার মধ্যেও আশার আলো হচ্ছে,বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের মাঝে ফিরে এসেছে,তার নেতৃত্বে এ দেশ এগিয়ে যাবে,বিশ্ব দরবারে এদেশকে স্বনির্ভর দেশে পরিনত করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক বিচারপতি এড্যাভোকেট ফয়সাল মাহমুদ ফয়েজী । তিনি বেগম জিয়ার আত্মর মাগফিরাত কামনা করে মুনাজাত পরিচালনা করেন।
ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন’র সভাপতিত্বে ও বিএনপি নেতা মুনসুর আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার,মিহির চক্রবতী, নুরুল হুদা চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নাজিরহাট পৌরসভা বিএনপি আহবায়ক এজহার মিয়া,সদস্য সচিব শাহনেওয়াজ সেবুল,সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,সাবেক চেয়ারম্যান শহিদুল আজম,শফিউল আজম চেয়ারম্যান,সরোয়ার হোসেন মেম্বার,এম শফিউল আলম, নাছির উদ্দীন চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা ফজল বারী,আবুল কালাম আজাদ,মহিব উল্লাহ বাহার, আবু আজম তালুকদার, নুরুল ইসলাম মেম্বার,সুজা চৌধুরী,এয়াকুব শহিদ, হান্নান চৌধুরী,বোরহান আহমেদ,খালেদ বাবুল,আজম খান,হাসানুল কবির,মো. সাইফুদ্দিন,আতিক চৌধুরী, আহমদ রশিদ চৌধুরী, লিটন চৌধুরী,সাহাব উদ্দিন,দৌলত মিয়া,জালাল চৌধুরী,এস এম মুনসুর,উপজেলা যুবদলের সভাপতি মিঞা মোশরাফুল আনোয়ার চৌধুরী মশু,সেক্রেটারী মোজাহারুল ইকবাল লাভলু,ফটিকছড়ি পৌরসভা যুবদলের সভাপতি এমদাদুল ইসলাম মুন্না,সাধারণ সম্পাদক সাইফুল হায়দার রাসেল,নাজিরহাট পৌরসভা যুবদলের সভাপতি প্রিঞ্চ ওমর ফারুক,সেক্রেটারী আরাফাত তোষার,আরমান উদ্দিন কালু, উপজেলা ছাত্রদলের আহবায়ক মহিন উদ্দিন মেসি। দোয়া মাহফিল শেষে মেজবানে ১০ হাজার মানুষের খাবার পরিবেশন করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট