1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ি পৌরসভার সাবেক কাউন্সিলর মুহাম্মদ আবুল হাসেম ইন্তেকাল। রাউজানে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামানায় ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল ফটিকছড়ির বীর মুক্তিযোদ্ধা আলমগীর রাষ্ট্রিয় মর্যাদায় চির নিদ্রায় শায়িত। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ফটিকছড়িতে। ঐতিহাসিক বদর দিবস ও চন্দ্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডার শরীফে ইফতার মাহফিল লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত। দোহাজারীতে প্রবাসী ঐক্য পরিষদ ইউএই’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ চন্দনাইশে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাউজানের ৬ জুয়ারী আটক, টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

ভূজপুরে এক ব্যবসায়ী রাতে দাওয়াতে গিয়ে সকালে লাশ !

  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

ফটিকছড়ি প্রতিনিধি:

ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা এলাকায় হাঁছি মিয়া (৬৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।   বুধবার ২৭ আগস্ট সকালে দাঁতমারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বালুখালী এলাকায় একটি বাড়ির সামনে রাস্তা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি ওই ইউনিয়নের নিচিন্তা গ্রামের হাঁছি মিয়ার বাড়ির মৃত নজির আহমদের ছেলে।

পুলিশ জানায়,শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ভুজপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: নুরুল আলম জানান, সকাল ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, মঙ্গলবার রাতে হাঁছি মিয়া স্থানীয় একটি বাড়িতে দাওয়াতে যান এবং সেখানে রাতযাপন করেন। বুধবার ভোরে দোকান খোলার উদ্দেশ্যে যাওয়ার পর পথে তার লাশ পাওয়া যায়। তিনি আরও জানান,এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবার থেকে কোনো অভিযোগ বা মামলা করা হয়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট