1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামানায় ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল ফটিকছড়ির বীর মুক্তিযোদ্ধা আলমগীর রাষ্ট্রিয় মর্যাদায় চির নিদ্রায় শায়িত। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ফটিকছড়িতে। ঐতিহাসিক বদর দিবস ও চন্দ্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডার শরীফে ইফতার মাহফিল লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত। দোহাজারীতে প্রবাসী ঐক্য পরিষদ ইউএই’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ চন্দনাইশে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাউজানের ৬ জুয়ারী আটক, টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। নগদ টাকাসহ দামি জিনিসপত্র লুট। রাউজানের চিকদাইরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই গুরুতর আহত

ভূজপুরে বিয়ের চার মাসের ব্যবধানে গৃহবধূর লাশ উদ্ধার।

  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন  ভূজপুর ইউনিয়নে বিয়ের মাত্র চার মাসের ব্যবধানে হাতের মেহেদী না শুকাইতে  মাহানু আক্তার (২৩) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।   রবিবার ২৮ ডিসেম্বর সকালে ভূজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কছুটিলা এলাকায়,আছিয়া চা বাগানের ৩ নম্বর ব্লকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনা হত্যা না আত্নহত্যা রহস্যে ঘেরা।
নিহত মাহানু আক্তার ওই এলাকার নোয়া মিয়ার পুত্র মো: নাসির উদ্দিন (৩৪)-এর স্ত্রী এবং সোলাইমানের কন্যা।
মাহানুর স্বজনদের দাবি,মাহানুর গলায় ফাঁসের দাগ ছিল এবং নাক-মুখ দিয়ে রক্ত ঝরছিল। পরে তাকে দ্রুত ভূজপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।
নিহতের মা হোসনেয়ারা বেগম বলেন, আমার মেয়েকে নির্যাতন করে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। আমি সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের সঠিক বিচার চাই।

ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)বিপুল চন্দ্র দে’র নিকট জানতে চাইলে তিনি বলেন,মৃত্যুর ঘটনাটি যেহেতু শ্বশুরবাড়িতে ঘটেছে। আর লাশ উদ্ধার করেছি স্থানীয় একটি বেসরকারী হাসপাতাল হতে। ঘটনার বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট