1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ি পৌরসভার সাবেক কাউন্সিলর মুহাম্মদ আবুল হাসেম ইন্তেকাল। রাউজানে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামানায় ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল ফটিকছড়ির বীর মুক্তিযোদ্ধা আলমগীর রাষ্ট্রিয় মর্যাদায় চির নিদ্রায় শায়িত। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ফটিকছড়িতে। ঐতিহাসিক বদর দিবস ও চন্দ্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডার শরীফে ইফতার মাহফিল লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত। দোহাজারীতে প্রবাসী ঐক্য পরিষদ ইউএই’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ চন্দনাইশে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাউজানের ৬ জুয়ারী আটক, টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

ভূজপুরে সরকারী বাগানে গাছ চোরদের হামলায় বন কর্মকর্তা সহ আহত-২

  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন সরকারী বন বিভাগের হাসনাবাদ রেঞ্জ এলাকায় গাছ চোরদের হামলায় বন বিভাগের দুই কর্মকর্তা গুরুত্বর আহত হয়েছেন।
সোমবার ১০ নভেম্বর ভোর সাড়ে ৫ টার দিকে থানাধীন দাঁতমারা ইউনিয়নের হাসনাবাদ বিটের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন রেঞ্জ কর্মকর্তা সিফাত আল রাব্বানী ও বন প্রহরী সোহেল।
নারায়ণহাট রেঞ্জ কর্মকর্তা মো: আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,সংঘবদ্ধ গাছ চোররা হাসনাবাদ বিটের পশ্চিম পাশে সরকারি বাগানের গাছ কেটে নিয়ে যাচ্ছিল। এ সময় হাসনাবাদ রেঞ্জ কর্মকর্তা সিফাত ও বন প্রহরী সোহেল তাদের বাধা দিলে দুইজনের ওপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করে। এতে কর্মকর্তার মূখে ও হাতে এবং বনকর্মীর হাঁটু রক্তাক্ত হয়ে যায়। উভয় এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীন আছেন।
সংবাদ পেয়ে ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা (উত্তর) শফিকুল ইসলাম বলেন,সরকারি কর্মকর্তার উপর হামলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আহতরা চিকিৎসাধীন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট