1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ফটিকছড়িতে। ঐতিহাসিক বদর দিবস ও চন্দ্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডার শরীফে ইফতার মাহফিল লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত। দোহাজারীতে প্রবাসী ঐক্য পরিষদ ইউএই’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ চন্দনাইশে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাউজানের ৬ জুয়ারী আটক, টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। নগদ টাকাসহ দামি জিনিসপত্র লুট। রাউজানের চিকদাইরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই গুরুতর আহত রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা ‘রমজান শুধু রোজা রাখার মাস নয়; এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন।

রাউজানে অসহায় নারীর ঘরে চোরচক্রের হানা, মেয়ের বিয়ের টাকাসহ স্বর্ণ লুট

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

 

 

রাউজান প্রতিনিধিঃ

রাউজানে অসহায় বিধবা নারীর ঘরে চুরির ঘটনা ঘটেছে । বুধবার, ১০ সেপ্টেম্বর সন্ধ্যার আগ মুহুর্তে রাউজান সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের এমদাদ কোম্পানির বাড়িতে একটি সৈয়দ তৌহিদুল আলমের মালিকানাধীন বাসাভাড়ায় এই চুরির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত শামসুন নাহার বলেন, আমার ছোট মেয়ে প্রাইভেট পড়তে গিয়েছিল, আমি ঘরে তালা লাগিয়ে বাইরে যাই। বাউন্ডারির ভেতরে প্রবেশ করে ভেতর থেকে হুক লাগিয়ে ঘরের দরজায় লাগানো তালা ভেঙে আমার নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় চোরচক্র। তিনি আরও বলেন, ‘এক দেড় বছর আগে আমার স্বামী মারা গেছেন। আমার ছেলে সন্তান নেই, তিন মেয়ে আছে। একজনের বিয়ে হয়েছে। আমার মেয়ের জন্য তার স্বামীর দেওয়া ১ ভরি ওজনের স্বর্ণের দুটি চেইন, একটি আংটি ও এক জোড়া স্বর্ণের কানের দুল এবং আমার আরেক মেয়ের বিয়ে ঠিক হওয়ায় স্থানীয় মানুষ এবং আত্মীয় স্বজনদের আর্থিক সহযোগিতার টাকা এবং ঘরে রাখা প্রায় দুই লাখ টাকা চুরি হয়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, চুরির ঘটনায় রাউজান থানায় কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রদীপ শীল, রাউজান -১০.০৯.২৫ইং।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট