1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ির বীর মুক্তিযোদ্ধা আলমগীর রাষ্ট্রিয় মর্যাদায় চির নিদ্রায় শায়িত। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ফটিকছড়িতে। ঐতিহাসিক বদর দিবস ও চন্দ্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডার শরীফে ইফতার মাহফিল লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত। দোহাজারীতে প্রবাসী ঐক্য পরিষদ ইউএই’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ চন্দনাইশে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাউজানের ৬ জুয়ারী আটক, টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। নগদ টাকাসহ দামি জিনিসপত্র লুট। রাউজানের চিকদাইরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই গুরুতর আহত রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা ‘রমজান শুধু রোজা রাখার মাস নয়; এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’

রাউজানে তিনদিনে ২৪টি ড্রাইভিং লাইসেন্স ও নম্বরবিহীন মোটরসাইকেল আটক করে মামলা।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

 

রাউজান প্রতিনিধিঃ

সড়ক দুর্ঘটনা রোধে রাউজানে ডাইভিং লাইসেন্স ও নম্বরবিহীন মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন রাউজান থানা পুলিশ। গত তিনদিন ধরে এ অভিযান পরিচালনা করছেন বলে জানিয়েছেন পুলিশ। গতকাল মঙ্গলবার জনিল নগর বাস ষ্টেশনস্থ প্রেসক্লাব মোড়ে অভিযান চালানো হয়। এ অভিযানকে ইতিবাচক বলছেন রাউজান সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তিনি দলীয় নেতাকর্মীদের পাঠানো এক ভয়েস রেকর্ডের মাধ্যমে পুলিশকে ধন্যবাদও জানান। তিনি বলেন, রাউজানে সন্ত্রাসীরা মোটরসাইকেল ব্যবহার করে থাকে। এসব অবৈধ গাড়ি চালিয়ে যেন কোন অপরাধ করতে না পারে। সেজন্য প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে।
জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সহ ক্রীড়া সম্পাদক ও উপজেলা সেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ আলী সুমন বলেন, পুলিশ সড়কে অবৈধ মোটরসাইকেল আটক ও মামলা দিয়ে কঠোর আইনি পদক্ষেপকে স্বাগত জানাই
রাউজান উপজেলা ও পৌরসভার বিএনপি’র অঙ্গ সংগঠনের পক্ষ থেকে। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক রাউজান ও রাঙ্গুনিয়া সংসদ সদস্য, বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। আমাদের প্রত্যাকের উচিত পুলিশকে সহযোগিতা করা। তিনি দলীয় কোন নেতাকর্মী নম্বর বিহীন মোটরসাইকেল ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে অনুরোধ না করার আহবান জানান। একই সাথে তিনি পুলিশকে মোটরসাইকেলের ডকুমেন্ট ঠিক থাকলে হয়রানি না করার অনুরোধ করেন।
এ প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, গত তিনদিনের অভিযানে ২২টি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়েছে। প্রত্যাক গাড়ির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। যেসব গাড়ির ডকুমেন্টস ঠিক করে থানায় কাগজপত্র জমা দিতে পারলে আটক করা গাড়ি আইনি প্রক্রিয়ায় ছেড়ে দেওয়া হবে।

প্রদীপ শীল, রাউজান-১৪.০১.২৬ ইং।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট