1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ফটিকছড়িতে। ঐতিহাসিক বদর দিবস ও চন্দ্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডার শরীফে ইফতার মাহফিল লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত। দোহাজারীতে প্রবাসী ঐক্য পরিষদ ইউএই’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ চন্দনাইশে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাউজানের ৬ জুয়ারী আটক, টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। নগদ টাকাসহ দামি জিনিসপত্র লুট। রাউজানের চিকদাইরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই গুরুতর আহত রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা ‘রমজান শুধু রোজা রাখার মাস নয়; এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন।

রাউজানে রাজনৈতিক প্রভাব বিস্তার, দখলদারিত্ব ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

 

 

রাউজান প্রতিনিধিঃ

রাউজানে রাজনৈতিক প্রভাব বিস্তার, দখলদারিত্ব এবং মিথ্যা অপবাদসহ বিভিন্ন হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের রমজান আলী বাড়ির নুরুল ইসলাম ও কবির আহম্মদ এর পরিবারবর্গ। শুক্রবার, ২১ নভেম্বর রাউজান প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোহাম্মদ নুরুল আজিম বলেন, দখলদারিত্ব ও রাজনৈতিক প্রভাব বিস্তারসহ মিথ্যা অপবাদ ও হায়রানির উদ্দেশ্য সমাজে হেয় প্রতিপন্ন করা হয়। স্বৈরাচারের দোসর হামিদুল হক ও মো. আকবর কর্তৃক আমাদের বসতবাড়ি উচ্ছেদ ও সীমানা প্রাচীর ভেঙে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। এছাড়া নিষেধাজ্ঞা দেওয়ার আগে সামাজিকভাবে পরিমাপের পর আমাদের সীমনা প্রাচীর নির্মাণের সময় আমাদের প্রতিপক্ষ রফিক এর কাচারী ঘর থেকে তাদের সকল জিনিসপত্র নিয়ে গেলেও তারা গণমাধ্যমে কিছু নিয়ে যায়নি আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। তারা যে তাদের জিনিসপত্র নিয়ে গিয়েছিল সেগুলোর ধারণকৃত ভিডিও আমাদের কাছে রয়েছে। তিনি আরও বলেন, মামলা চলমান থাকা অবস্থায় রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করে বসতবাড়ি ভাঙার তৎপরতা চালানো হচ্ছে। মুবিন প্রকাশ মিন্টু সামাজিকভাবে পরিমাপ করে জায়গা বুঝিয়ে দেওয়ার পর আমরা সীমানা প্রচীর নির্মাণ করেছিলাম। সীমনা প্রচীর নির্মাণের পর একটি নিষেধজ্ঞা আরোপ করা হয়। আদলতের প্রতি সম্মান প্রদর্শন করে আমরা আইনীভাবে লড়তে চাইলেও রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করে তারা আমাদের জান মালের ক্ষতি সাধনের চেষ্টা করছে। সংবাদ সম্মেলনে কথা বলেন এডভোকেট মুহাম্মদ নুরুল আবসার। এসময় উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, নুরুল আমীন, কবির আহমেদ।

 

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট