1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ফটিকছড়িতে। ঐতিহাসিক বদর দিবস ও চন্দ্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডার শরীফে ইফতার মাহফিল লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত। দোহাজারীতে প্রবাসী ঐক্য পরিষদ ইউএই’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ চন্দনাইশে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাউজানের ৬ জুয়ারী আটক, টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। নগদ টাকাসহ দামি জিনিসপত্র লুট। রাউজানের চিকদাইরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই গুরুতর আহত রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা ‘রমজান শুধু রোজা রাখার মাস নয়; এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন।

রাউজানে শ্যামা পূজা উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ছানি অপারেশন ও বস্ত্র বিতরণ কর্মসূচী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

 

 

প্রদীপ শীল, রাউজান
চট্টগ্রামের রাউজানে ব্যাপক আয়োজনে শ্রীশ্রী শ্যামা মায়ের ২৯০তম পূজা উপলক্ষে ৪দিন ব্যাপী কর্মসূচী শুরু হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার। রাউজান পৌরসভার সুলতানপুর নন্দী পাড়া এলাকার ঐতিহাসিক প্রাচীনতম তীর্থস্থান শ্রীশ্রী কালী বিগ্রহ মন্দির প্রঙ্গণে মন্দির পরিচালনা কমিটির আয়োজনে প্রতিবছরের ন্যায় এই মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মন্দির পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক নিরুপম দাশগুপ্ত ও সাধারণ সম্পাদক রাজীব দাশ জানান, ধর্মীয় অনুষ্ঠানমালার পাশাপাশি প্রতিবারের মত এবারো বেশকিছু মানবিক কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। এতে শুক্রবার সকালে লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫-বি৪ বাংলাদেশ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং মহানগর এর উদ্যোগে ও চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, চোখের ছানি অপারেশন, রক্তের গ্রুপ নির্ণয় ও বস্ত্র বিতরণ করা হবে। সোমবার পর্যন্ত ৪দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, মহানাম সংকীর্ত্তণের শুভ আধিবাস, ষোড়শপ্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তণ, পদাবলী কীর্ত্তণ, কৃষ্ণলীলা, ঊষালগ্নে নামসংকীর্ত্তণের পুর্ণাহুতি, শ্যামা মায়ের পূজা, বলিদান ও দিবা রাত্রি মহাপ্রসাদ বিতরণ। এই মাঙ্গলিক অনুষ্ঠানমালায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষের সমাগম ঘটবে বলে আশাবাদী আয়োজকরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট