1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ি পৌরসভার সাবেক কাউন্সিলর মুহাম্মদ আবুল হাসেম ইন্তেকাল। রাউজানে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামানায় ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল ফটিকছড়ির বীর মুক্তিযোদ্ধা আলমগীর রাষ্ট্রিয় মর্যাদায় চির নিদ্রায় শায়িত। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ফটিকছড়িতে। ঐতিহাসিক বদর দিবস ও চন্দ্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডার শরীফে ইফতার মাহফিল লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত। দোহাজারীতে প্রবাসী ঐক্য পরিষদ ইউএই’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ চন্দনাইশে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাউজানের ৬ জুয়ারী আটক, টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

রাউজান আদ্যপীট মন্দিরে দুর্ধর্ষ চুরিঃ স্বর্ণালংকার ও টাকা লুট

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

 

রাউজান প্রতিনিধিঃ

রাউজানে শ্রী শ্রী অন্নদা ঠাকুর আদ্যপীঠ রামকৃষ্ণ সংঘ মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ৮ সেপ্টম্বর সোমবার দিবাগত রাতে রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের উত্তর গুজরা গ্রামে অবস্থিত আদ্যপীঠ মন্দিরে এ চুরির ঘটনা ঘটে। জানা যায়, মন্দিরের পূর্ব দিকের একটি জানালা ভেঙে মূল মন্দিরে প্রবেশ করে চোরের দল। সেখানে কালী মূর্তির গলায় থাকা দুই আড়াই ভরি স্বর্ণালংকার ও দান বক্সের টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল।
শ্রী শ্রী অন্নদা ঠাকুর আদ্যপীঠ সংঘ মন্দিরে পুরোহিত তপন চক্রবর্তী বলেন,’রাতের কোনো এক সময় চোরেরা জানালার গ্রীল ভেঙে দানবক্সের টাকা ও মায়ের (প্রতিমার) গলার থাকা স্বর্ণালংকার নিয়ে যায়। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়ার পর পুলিশ এসে তদন্ত শুরু করেছেন।
মন্দির পরিচালনা পরিষদের সভাপতি শ্যামল পালিত বলেন, মন্দিরের চুরির ঘটনা খুবই দুঃখ জনক। চোরের দলের থেকে পবিত্র মন্দিরও রক্ষা পাচ্ছে না। তিনি পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া বলেন, ‘মন্দির চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে৷

 

-প্রদীপ শীল, রাউজান প্রতিনিধি, তারিখ -০৯.০৯.২৫ ইং।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট