
ফটিকছড়ি প্রতিনিধি:
“আজকের পদক্ষেপ,আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এ প্রতিপাদ্য নিয়ে “আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ফটিকছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এক র্যালি সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভা
উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম’র সভাপতিত্বে উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হল রুমে রবিবার ৮ মার্চ অনুষ্টিত হয়।
আলোচনা সভায় উপজেলা কৃষি অফিসার
মো:আবু সালেক,মাধ্যমিক শিক্ষা অফিসার ড.সেলিম রেজা,সমবায় অফিসার এম.এ.শহিদ ভূঁইয়া,একাডেমিক সুপার ভাইজার আকরাম হোসেন,পজিব কর্মকর্তা নুর আলী মিয়াজি উপস্থিত ছিলেন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: ছফি উল্লাহ। শিক্ষিকা পল্লবী খাস্তগীরের সঞ্চালনায় আলোচনা সভায় বিভিন্ন নারী ও সামাজিক সংগঠন অংশ গ্রহন করেন।