1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। নগদ টাকাসহ দামি জিনিসপত্র লুট। রাউজানের চিকদাইরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই গুরুতর আহত রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা ‘রমজান শুধু রোজা রাখার মাস নয়; এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন। মাদক ও সন্ত্রাস নিমূলসহ আগামী ফটিকছড়ি হবে শান্তি,স্বস্তি ও উন্নয়নের- এমপি সরোয়ার আলমগীর বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চট্টগ্রাম জেলা অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত। চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন শাখায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ঋণ বিতরণ ও শুভ উদ্বোধন ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত হংকং-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন।

গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি।

গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে গতকাল বিকালে ইস্ট লন্ডনের  আই ভি ওয়ায় মিলনায়তনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র কনভেনর আবুল মুনছুর শাহজাহানের সভাপতিত্ব ও ট্রাস্টি মোঃ আলী রেজা এবং সাবেক ট্রেজারার মোঃ মাসুদুর রহমান যৌথ সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছি‌লেন বাংলাদেশ হাই কমিশন,লন্ডন এর ডেপুটি হাইকমিশনার ডঃ নজরুল ইসলাম।
এতে বক্তব্য রাখেন,গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের ব‍্যরিস্টার মনোয়ার হোসেন,শওকত মাহমুদ টিপু,ব্যারিস্টার আবুল মুনছুর শাহজাহান,কাউন্সিলর ফিরোজ গনি,মনির মাহমুদ,মোহাম্মাদ আলী রেজা,মোঃ ইসহাক চৌধুরী, মোহাম্মদ কায়ছার,সুজন বডুয়া, অ‍্যাকাউন্টেন্ট রাজ্জাকুল হায়দার বাপ্পী, অ‍্যাকাউন্টেন্ট অনুপম শাহ,মোঃমাসুদুর রহমান,শেখ নেজাম উদ্দিন,শহীদুল ইসলাম,মোঃ ইব্রাহিম জাহান,শওকত ওসমান,আসমা আক্তার,ফয়সাল আনোয়ার নদবী,মোহাম্মদ মাহাবুবুল আলম,জাহেদুল আলম মাসুদ,পিয়াস বডুয়া সহ প্রমুখ ।
প্রধান অতিথি ডঃ নজরুল ইসলাম বক্তব্যে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন,গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে অবস্থানরত চট্টগ্রামবাসী’র পারস্পরিক ঐক্য ও জনকল্যাণমূলক কাজে সমিতির ভূমিকা প্রশংস নিয়।
অন্যান্য বক্তারা বলেন,ইউকে’তে অবস্থানরত চট্টগ্রামবাসী’র মধ্যে ভ্রাতৃত্ববোধ,পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল সম্পর্ক আরো গড়ে তুলতে হবে। ভবিষ্যতে সামাজিক ও মানবিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রেখে পারস্পরিক সহযোগিতা জোরদারের  বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।
ইফতারের পূর্বে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন বিশ্ব উম্মাহর ও ইউকের সদস্যবৃন্দের সর্বাঙ্গীণ কল্যাণ,শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত

পরিচালনা করেন,মিলানো জামে মসজিদের খতিব মাওলানা জোনাইদ সোবহান।
জিসিএ ইউকের পক্ষ থেকে সভাপতি আবু মুনছুর শাহজাহান উপস্থিত মেহমান বৃন্দ ও চট্টগ্রামবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এতে অতিথি ছিলেন বিভিন্ন কমিউনিটি ভিত্তিক সংগঠনের কানেক্ট বাংলাদেশ গ্লোবাল,গ্রেটার ঢাকা সমিতি,বাংলাদেশ সলিসিটরস সোসাইটি,কক্সবাজার  অ্যাসোসিয়েশন,সীতাকুণ্ড সমিতি, বাংলাদেশ প্রেসক্লাব ইউকে,সন্দ্বীপ সমিতি এবং চট্টগ্রাম কেন্ট সমিতি,চট্টগ্রাম ক্লাব ইউকে সহ অন্যান্য সংগঠনের প্রতিনিধি, কমিউনিটির নেতৃবৃন্দ ও জিসিএ সদস্যবৃন্দ। তাছাড়া ইফতার মাহফিলে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দ,বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ,গন্যমান্য ব্যক্তিবর্গ সহ ইউকেতে অবস্থানরত চট্টগ্রামবাসী উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ ওমর ইসহাক চৌধুরী ও শাহিন মোস্তফিজুর রহমান এবং নাত পরিবেশন করেন ইসলামিক সঙ্গীত শিল্পী জাহেদুল আলম মাসুদ ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট