
চন্দনাইশ পৌরসভাস্থ হারালা নয়াহাটের পূর্ব পার্শ্বে সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ব্যক্তিগত তহবিল থেকে ঢেউটিন উপহার দিয়েছেন বেগম খালেদা পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, শহর কুতুব শাহ্ আমানত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এবং চন্দনাইশ উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো: জাকির হোসেন। মঙ্গলবার বিকেলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়। তবে ব্যস্ততার কারণে তিনি নিজে উপস্থিত থাকতে পারেননি; তাঁর পক্ষে প্রতিনিধি দল সরাসরি উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে ঢেউটিন তুলে দেন। আকস্মিক অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবারগুলোর মাঝে এই সহায়তা পৌঁছানোয় স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন। এ সময় মো: জাকির হোসেনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জজ কোর্টের লিগ্যাল এডভাইজার ইলিয়াস কাজলি, চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, চন্দনাইশ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোহম্মদ রহিম উদ্দিন, চন্দনাইশ উপজেলা জাসাসের আহবায়ক মোহাম্মদ তানিম এবং কাঞ্চনাবাদ ইউনিয়ন জাসাসের সদস্য সচিব এম এ নোমান শিবলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা।