1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাউজানের ৬ জুয়ারী আটক, টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। নগদ টাকাসহ দামি জিনিসপত্র লুট। রাউজানের চিকদাইরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই গুরুতর আহত রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা ‘রমজান শুধু রোজা রাখার মাস নয়; এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ বাংলাদেশ সুপ্রিম পার্টির রাজধানীর তোফখানা রোডে নতুন কার্যালয় উদ্বোধন। মাদক ও সন্ত্রাস নিমূলসহ আগামী ফটিকছড়ি হবে শান্তি,স্বস্তি ও উন্নয়নের- এমপি সরোয়ার আলমগীর বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চট্টগ্রাম জেলা অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত। চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন শাখায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ঋণ বিতরণ ও শুভ উদ্বোধন

চন্দনাইশে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) চন্দনাইশ সদর শাহ আমিন উল্লাহ মসজিদ ও মাজার প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। চন্দনাইশ পৌর ও উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক সমর্থক এই মাহফিলে অংশ নেন। মাহফিলে বক্তারা রমজানের পবিত্রতা রক্ষা এবং দলীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান।ইফতারের আগে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।ইফতার মাহফিলের আয়োজক ও উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী এস. এম. আমিনুল ইসলাম চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, “শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বর্তমান সংকটময় মুহূর্তে দেশকে ঋণমুক্ত ও সমৃদ্ধ করতে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার বিকল্প নেই।” তিনি সকল সংসদ সদস্য ও নেতাকর্মীদের নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে সরকারকে সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানান।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— কাঞ্চনাবাদ ইউনিয়ন যুবদল নেতা এম নোমান শিবলী, যুবদল নেতা মো. ইমরান, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অলিউল হোসেন এবং বরমা ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি সুহান। আরও উপস্থিত ছিলেন ছাত্রনেতা ইসমাইল হোসেন, কাজম চৌধুরী, তাসকিন আহমেদ আরিফ, পিয়েল চৌধুরী, মোহাম্মদ সাইদ, মোজাম্মেল, ইলিয়াস, এমরান, মিন্টু, জিসানসহ যুবদল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট