
নিজস্ব প্রতিবেদক, চন্দনাইশ:
চট্টগ্রামের দোহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কমিশনার আলহাজ্ব আলমগীর ও প্রবাসী হারুন অর রশীদের মমতাময়ী মাতা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার দিবাগত রাত ২টার সময় চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৫ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ মঙ্গলবার সকাল ১১টায় দোহাজারীস্থ হযরত শামসের আউলিয়া (র.) জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।
মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় তাঁর পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।