1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত হংকং-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। নবনির্বাচিত এমপি জসিম উদ্দিন এর সাথে চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিনিময় মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে চন্দনাইশে ছাত্রদলের শোভাযাত্রা ও শ্রদ্ধাঞ্জলি দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আলমগীরের নিজ অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ দোহাজারীতে মরহুম আবদুল রাজ্জাক জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ চট্টগ্রাম–১৪ আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমেদ বিজয়ী ফটিকছড়িতে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন। চট্টগ্রাম-১৪ আসনে কে হচ্ছেন আগামীর কান্ডারী? চর্তুমূখী প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা ফটিকছড়িতে দাঁড়িপাল্লার সমর্থনে গণমিছিল ও সমাবেশ।

ফটিকছড়িতে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু।

  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

 

ফটিকছড়ি প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়ির লেলাং ইউনিয়নে মোহাম্মদ আলী (৬০) নামে এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে।
গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গোপালঘাটা গ্রামের আবদুল মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে।
স্বজনদের দাবি,মোহাম্মদ আলী গোয়াল ঘরে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশকে না জানিয়ে তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে লাশ বাড়িতে আসার পর পুলিশ গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় মৃতের ছেলে নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিলেও পরে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ জানান,লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বৃদ্ধের ছেলে অসংলগ্ন কথা বলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে আসা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে জনপ্রতিনিধির জিম্মায় দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট