1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ি উত্তর উপজেলা ও সদর দপ্তর। অন্যকে দোষারোপ করার প্রবণতা থেকে বের হয়ে আসুন- ভূজপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান। ফটিকছড়িতে লাশ বাড়ীতে নিয়ে যেতে বাধা। আহত-৩। বাসন্তী পূজা পরিদর্শনে রাউজান পৌর পূজা উদযাপন পরিষদ সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভাণ্ডারী (ক.) মাইজভান্ডারীর ৩ দিন ব্যাপী বার্ষিক ওরশ শরীফের প্রস্তুতি সভা। ফটিকছড়িতে খাল খননসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন- এমপি সরোয়ার আলমগীর। ট্রাকচাপায় প্রাণ গেল ফটিকছড়ির প্রবাসী সাকিবের। রাউজানে সিপিসি-২ ও র‍্যাব-৭ এর যৌথ অভিযানে অস্ত্র এ গুলি উদ্ধার তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবেঃ রাউজান প্রেসক্লাবের সভায় বক্তারা চন্দনাইশে দোহাজারী দরবার শরীফের বার্ষিক ওরশ আগামীকাল ফটিকছড়ির দৌলতপুর কিন্ডারগার্টেনের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী।

ফটিকছড়িতে লাশ বাড়ীতে নিয়ে যেতে বাধা। আহত-৩।

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

ফটিকছড়ি প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়িতে নুরুল ইসলাম (৭০) নামের এক মৃত ব্যক্তির লাশ বাড়ীতে নিয়ে যাবার সময় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা চলাচলের পথ দিয়ে নিয়ে যাবার সময় উভয় পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয় আসে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ২৭ মার্চ দুপুরে উপজেলার সুন্দুরপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হাজী বাঁচা মিয়ার বাড়ীতে। নিহত ব্যক্তি ওই বাড়ীর মৃত ছালে আহমদের ছেলে।
জানা যায়,প্রতিবেশী আজগর আলীর সাথে মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে জায়গা নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা চলমান। কিন্তু মৃত ব্যক্তির পরিবার সহ অন্যান্যদের চলাচলের পথে খড়ের (ঘাসের) গাদা করে ও বিভিন্ন বাশঁ দিয়ে দীর্ঘ দিনের চলাচলের পথ বন্ধ করে দেয় চাচতো ভাই আজগর আলী।
এদিকে নুরুল ইসলাম অসুস্থ হলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয়।
পরে হাসপাতাল হতে লাশবাহী গাড়ীতে করে নুরুল ইসলামের লাশ বাড়ীর একটু দূরে গাড়ী থেকে নামিয়ে ঘরে নিয়ে যাওয়ার সময় বন্ধ করা পথ নিয়ে যেতে চাইলে আজগর আলী বাঁধা দিলে উভয়ের পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। এতে মনোয়ারা,নুরুল হুদা ও আজগর আলী আহত হন।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থলে এসে বন্ধ করা চলাচলের পথ উম্মুক্ত করে লাশ ঘরে নিয়ে যাবার ব্যবস্থা করেন।পরে জানাযার নামাজ শেষে দাফন করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মো: বেলাল উদ্দিন সুমন উক্ত ঘটনার বিষয় নিশ্চিত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট