1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চট্টগ্রাম জেলা অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত। চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন শাখায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ঋণ বিতরণ ও শুভ উদ্বোধন ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত হংকং-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। নবনির্বাচিত এমপি জসিম উদ্দিন এর সাথে চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিনিময় মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে চন্দনাইশে ছাত্রদলের শোভাযাত্রা ও শ্রদ্ধাঞ্জলি দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আলমগীরের নিজ অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ দোহাজারীতে মরহুম আবদুল রাজ্জাক জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ চট্টগ্রাম–১৪ আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমেদ বিজয়ী

ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত।

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারী বীর মুক্তিযোদ্ধা জহরুল হক হল রুমে উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম’র সভাপতিত্বে অনুষ্টিত হয়।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নজরুল ইসলাম,ফটিকছড়ি অফিসার ইনচার্জ (তদন্ত) মুহাম্মদ রফিকুল ইসলাম,নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দিন,ভূজপুর থানার এস আই মাহাবুল আলম,উপজেলা প্রকৌশলী জেনায়েদ,উপজেলা কৃষি অফিসার মো: আবু সালেক, হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী,ভূজপুর ইউপি চেয়ারম্যান মো: শাহজাহান চৌধুরী শিপন,লেলাং ইউপি’র প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন, নানুপুর ইউপি প্যানেল চেয়ারম্যান তৌহিদুল আলমসহ আইন শৃঙ্খলা সভার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ ও স্থিতিশীল রাখার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় বিশেষ নির্দেশনা প্রদান করা হয়।
উপজেলার প্রায় অর্ধশত হাট-বাজারে রমজান মাসে ক্রেতা সমাগম বৃদ্ধি পাওয়ায় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ টহল বৃদ্ধি করা ও এসব বাজারের বণিক সমিতি গুলো ধারাবাহিক ভাবে পাহারাদার মোতায়েন করে যাতে সুন্দর পরিবেশ বজায় থাকে সে ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়। এ ছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি,জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আইন – শৃঙ্খলা সভা শেষে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্টিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট