
রফিকুল আলম :
ফটিকছড়ি পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুহাম্মদ আবুল হাসেম (৬০) গত শনিবার ১৪ মার্চ রাত ৯ টায় ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। রবিবার ১৫ মার্চ বেলা ২ টায় পৌরসভার কে এম টেক সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযার নামাজ অনুষ্টিত হয়।
জানাযার নামাজের আগে মরহুমের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন,সাবেক চেয়ারম্যান এমদাদুল ইসলাম চৌধুরী, সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন কাঞ্চন,সাবেক চেয়ারম্যাম ও বিএনপি নেতা এম জাহাঙ্গীর আলম চৌধুরী, মুহাম্মদ দিদারুল আলম ও আবছার উদ্দিন চৌধুরী।
জানাযার নামাজে পৌর সভার সাবেক কাউন্সিলর সাংবাদিক রফিকুল আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু এখলাছ ঝিনুক,সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন,সাবেক কাউন্সিলর আবদুল্লাহ চৌধুরী,সাবেক কাউন্সিলর মাওলানা মুহাম্মদ এহসান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক,শিক্ষকসহ সর্বস্তরের হাজারো মানুষ জানাযার নামাজে অংশ গ্রহন করেন।
জানাযার নামাজ শেষে কে এম টেক জামে মসজিদের পাশের কবর স্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য স্বজন রেখে যান।
শোক প্রকাশ : ফটিকছড়ি পৌরসভার ৯ নং ওয়ার্ডের ২ বারের সাবেক কাউন্সিলর মুহাম্মদ আবুল হাসেমের মৃত্যুতে মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের সকল সদস্যদের সমবেদনা জানিয়েছেন,সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী ও সাবেক কাউন্সিলর সাংবাদিক রফিকুল আলম এবং বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ সহ এসোসিয়েশনের সকল নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা- ধর্মীয় প্রতিষ্টান ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।